সিলেট ১০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
News Title :
‎হবিগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত: বিজিবি‎ ‎হবিগঞ্জ মেডিকেল কলেজের ছাত্রাবাসে মারামারি, ৮ শিক্ষার্থী বহিষ্কার‎ ‎স্পেনে ২২ হাজার মানুষের উপস্থিতিতে টমাটিনা (টমেটো) উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৮শ’ পিস ইয়াবাসহ গ্রেফতার ১‎ ‎স্কুল মসজিদের পুকুরে ডুবে হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু‎ জামালপুরে সিএমএ অ্যালায়েন্সের ষান্মাসিক সভা অনুষ্ঠিত। মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন। ‎বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা পল্লব ঢাকায় গ্রেপ্তার ব্র্যাকের উদ্যোগে ইসলামপুরে কিশোর-কিশোরীদের দুর্যোগ ঝুঁকি হ্রাসে প্রশিক্ষণ‎ পরিবেশ ও সামাজিক সংগঠন নোঙর এর হবিগঞ্জ জেলা কমিটির অনুমোদন।

‎বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা পল্লব ঢাকায় গ্রেপ্তার

গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেতা আবুল কাশেম পল্লব (ফাইল ছবি)

‎সিলেটের বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পল্লবকে গ্রেপ্তার করেছে পুলিশ। একাধিক মামলায় জড়িত থাকার অভিযোগে শনিবার (২৯ আগস্ট) গভীর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

‎বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর বাড্ডা থানা পুলিশ বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আবুল কাশেম পল্লবকে গ্রেপ্তার করে।

‎পুলিশের এ কর্মকর্তা আরও জানান, সিলেট, বিয়ানীবাজারসহ বিভিন্ন থানায় পল্লবের বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাসহ একাধিক মামলা রয়েছে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পরও বিয়ানীবাজারে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় থাকার অভিযোগ রয়েছে পল্লবের বিরুদ্ধে। প্রকাশ্যে মিছিল-সমাবেশ আয়োজন এবং আদালতের নির্দেশনা অমান্য করে গোপন বৈঠকের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম চালানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎হবিগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত: বিজিবি‎

‎বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ.লীগ নেতা পল্লব ঢাকায় গ্রেপ্তার

সময় ০২:১৯:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬