সিলেট ০৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

এশিয়ান ইউনিভার্সিটিতে উইমেন্স মডেল কলেজের ৬ শিক্ষার্থীর স্কলারশিপ: স্বপ্নজয়ের সংবর্ধনা

‎এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (AUW)-এ পড়ার জন্য স্কলারশিপ অর্জন করায় সিলেটের উইমেন্স মডেল কলেজের ৬ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

‎গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) সিলেট নগরের কুমারপাড়াস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টারে জাকজমকপূর্ণ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎ইএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মনসুর আহমদ লস্করের সভাপতিত্বে এবং উইমেন্স মডেল কলেজের পৌরনীতি ও সুশাসন বিভাগের সিনিয়র প্রভাষক হেলাল হামামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা।

‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চিফ একাউন্টস অফিসার ছালেহ আহমদ। পরে স্বাগত বক্তব্য দেন উইমেন্স মডেল কলেজের উপাধ্যক্ষ জাকিয়া সুলতানা এবং শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেভরন বাংলাদেশের ম্যানেজার (ফিল্ড কর্পোরেট অ্যাফেয়ার্স) খন্দকার তুষারুজ্জামান এবং ইএসডি ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান জেএমএইচজে ফেরদৌস।

‎আলোচনা পর্ব শেষে সংবর্ধিত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সংবর্ধনা প্রাপ্ত ৬ শিক্ষার্থী হলেন—সুমাইয়া খান রুবাইয়া, মেরিন জামান রুহি, মুমতাহিনা তানহা, সোহানা আক্তার, আয়শা সিদ্দিকা, নাফিসা সাব্বির চৌধুরী ‎অনুষ্ঠানে স্কলারশিপ প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে এই শিক্ষার্থীরা তাদের স্বপ্নের কথা তুলে ধরেন।

‎পাশাপাশি অভিভাবকদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন শিক্ষার্থী সোহানা আক্তারের বড় ভাই সুজন আহমদ এবং মুমতাহিনা তানহার পিতা গোলাম কিবরিয়া। অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন বখতিয়ার বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানা।

‎উল্লেখ্য, ২০২৫ সালেও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন থেকে উইমেন্স মডেল কলেজের দুই শিক্ষার্থী—তাছলিমা খানম ও তাওহিদা বুশরা তালুকদার স্কলারশিপ অর্জন করেছিলেন। অনুষ্ঠানে গত বছর স্কলারশিপ অর্জনকারী নাবিহা সাব্বির চৌধুরীকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

এশিয়ান ইউনিভার্সিটিতে উইমেন্স মডেল কলেজের ৬ শিক্ষার্থীর স্কলারশিপ: স্বপ্নজয়ের সংবর্ধনা

সময় ০৮:২১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬