সিলেট ১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
News Title :
মসজিদের সামনে কুয়েতি নাগরিককে ছুরিঘাত করে পালিয়েছে দুর্বৃত্তরা খুঁজছে পুলিশ। মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্ট, জরিমানা ৫০ হাজার টাকা ও ১৫ দিনের কারাদণ্ড ‎সিলেটে অস্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের দায়ে ২ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। প্রতিপক্ষ পলাতক, পুলিশ মোতায়েন।‎ ‎সিলেটে অভ্র প্রকাশনীতে বিচারপতি খিজির চৌধুরী: গুণীজনদের উপস্থিতিতে প্রাঞ্জল আড্ডা ‎দিরাইয়ে গাঁজাসহ একজন কে গ্রেপ্তার করল পুলিশ। ‎কাজ হস্তান্তরের আগেই বসিয়াখাউরী ব্রীজের এপ্রোচে ধস ও ফাটল, অনেক জায়গায় লাগানো হয়নি ব্লক! বানিয়াচংয়ে আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ‎জমি নিয়ে বিরোধের জেরে টাঙ্গাইলে হত্যা: সিলেট থেকে র‍্যাবের যৌথ অভিযানে গ্রেফতার ১ পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাধবপুরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি, জিকির-কিয়াম ও মিলাদ মাহফিল

‎জমি নিয়ে বিরোধের জেরে টাঙ্গাইলে হত্যা: সিলেট থেকে র‍্যাবের যৌথ অভিযানে গ্রেফতার ১

‎টাঙ্গাইলের মধুপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল হালিম নামের এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

‎বুধবার (২৬ আগস্ট) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন রাধানগর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব-৯ সদর কোম্পানী (সিলেট) এবং র‍্যাব-১৪ সিপিসি-৩ (টাঙ্গাইল)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।

‎গ্রেফতারকৃত আসামির নাম মোঃ শাহাজালাল (২২)। সে টাঙ্গাইল জেলার মধুপুর থানার ভবানীটেকি (ল্যাংড়াবাজার) এলাকার মোঃ হাবিবুর রহমানের ছেলে। সে মধুপুর থানার হত্যা মামলার (মামলা নং-১৬, তারিখ: ১৪/০৮/২০২৬) এজাহারনামীয় ৫ নম্বর পলাতক আসামি।

র‍্যাব সূত্রে জানা যায়, ভিকটিম আব্দুল হালিম ও আসামিরা পরস্পর বংশীয় আত্মীয়-স্বজন। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা ও পারিবারিক নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।

গত ১১ আগস্ট ২০২৬ তারিখ বিকেলে জমি সংক্রান্ত বিষয় নিয়ে কথা-কাটাকাটি ও গালাগালির একপর্যায়ে রাত আনুমানিক ৯ টা ৫০ মিনিটে আসামিরা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিমের বাড়িতে হামলা চালায়। তারা আব্দুল হালিমকে টানাহেঁচড়া করে বাড়ির পাশের পাকা রাস্তার ওপর নিয়ে যায় এবং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর ভিকটিমের ছেলে বাদী হয়ে টাঙ্গাইলের মধুপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

‎ঘটনার পর থেকে র‍্যাব-৯ ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি কার্যক্রম গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে টাঙ্গাইলের মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মসজিদের সামনে কুয়েতি নাগরিককে ছুরিঘাত করে পালিয়েছে দুর্বৃত্তরা খুঁজছে পুলিশ।

‎জমি নিয়ে বিরোধের জেরে টাঙ্গাইলে হত্যা: সিলেট থেকে র‍্যাবের যৌথ অভিযানে গ্রেফতার ১

সময় ০৬:৩৮:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬