সিলেট ১১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
News Title :
পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাধবপুরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি, জিকির-কিয়াম ও মিলাদ মাহফিল হবিগঞ্জে টমটমে ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ‎জাফলংয়ে প্রকৃতি আছে,পর্যটন ব্যবস্থাপনা কোথায়? মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে ছাতকে আলোচনা, দেশ-জাতির কল্যাণে দোয়া ‎সাজাভোগ শেষে ভারতে আটক ৬ বাংলাদেশি দেশে ফিরেছেন‎ ‎জাফলংয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল জশনে জুলুস ‎ই-ভোটিংয়ে জামালপুর VDF-এর নতুন পরিচালনা কমিটি: বিপুল উৎসাহ ও সম্প্রীতির বার্তায় তরুণদের জয়জয়কার‎ টমাস আলভা এডিসন: টোকাই থেকে বিশ্ববিখ্যাত উদ্ভাবক ‎২ যুগ পিছিয়ে প্রান্তিক সুপার, আসন ছাড়াও অতিরিক্ত যাত্রী তুলে হয়রানির অভিযোগ শেখ হাসিনা সরকারের আমলে ঋণ করে দেশের যে ক্ষতি হয়েছে, দুই বছরেও সংশোধন সম্ভব নয়: নাসের রহমান‎

পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাধবপুরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি, জিকির-কিয়াম ও মিলাদ মাহফিল

‎পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বিপুলসংখ্যক আশেকে রাসূলের অংশগ্রহণে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি, জিকির, কিয়াম, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (২৬ আগস্ট) দিনব্যাপী এ ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব সৈয়দ জুবায়ের কামাল-এর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মাধবপুর উপজেলা সদরসহ ঢাকা-সিলেট মহাসড়কে এক ব্যতিক্রমী ধর্মীয় পরিবেশের সৃষ্টি হয়।

‎পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য আনন্দ র‍্যালিতে বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য আশেকে রাসূল, জাকের, ভক্ত, মুরিদান ও অলিপ্রেমী সুন্নি জনতা অংশগ্রহণ করেন। র‍্যালিতে অংশগ্রহণকারীরা মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর প্রতি দরুদ ও সালাম পাঠের মাধ্যমে গভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করেন।

‎র‍্যালিটি মাধবপুর উপজেলা সদর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। এ সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষও র‍্যালিটি প্রত্যক্ষ করেন। র‍্যালিতে অংশগ্রহণকারী হাজারো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর ও ধর্মীয় আবহের সৃষ্টি হয়।
‎পরে অনুষ্ঠিত হয় জিকির, কিয়াম ও মিলাদ মাহফিল। অনুষ্ঠানে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিরা মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর পবিত্র জীবনাদর্শ, সুন্নাহ এবং ইসলামের শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবতার বাণী নিয়ে আলোচনা করেন।

‎অনুষ্ঠানে প্রধানভাবে উপস্থিত থেকে জিকির, কিয়াম, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার খান্দুরা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব।
‎এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ শরীফ পীর সাহেব এবং মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ শাহজাহান সাহেবসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, খান্দুরা দরবার শরীফের অসংখ্য ভক্ত, জাকের, মুরিদান ও সুন্নি জনতা।

‎মিলাদ মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক শান্তি, কল্যাণ, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় মহান আল্লাহর দরবারে বাংলাদেশের শান্তি ও নিরাপত্তা, মানুষের পারস্পরিক ভ্রাতৃত্ববোধ এবং বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি কামনা করা হয়।
‎বিশেষ মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব। মোনাজাতে উপস্থিত হাজারো ধর্মপ্রাণ মুসল্লি মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।

‎আয়োজক সূত্রে জানা যায়, মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর পবিত্র জন্মের স্মরণে এবং তাঁর আদর্শ, শিক্ষা ও মানবতার বাণী সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ আয়োজন করা হয়।
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ছিলেন সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ। তাঁর জীবন ও আদর্শ অনুসরণের মাধ্যমেই সমাজে শান্তি, ন্যায়, ভ্রাতৃত্ব, মানবতা ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব। বর্তমান সমাজে মহানবীর শিক্ষা ও আদর্শ অনুসরণ করা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি প্রয়োজন।
‎আশেকে রাসূলদের উপস্থিতিতে অনুষ্ঠিত জশনে জুলুস, আনন্দ র‍্যালি, জিকির, কিয়াম ও মিলাদ মাহফিলকে কেন্দ্র করে মাধবপুর সদর এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ভক্ত ও মুরিদানরা দলে দলে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

‎উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার খান্দুরা দরবার শরীফের আলহাজ্ব সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেবের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে এ বৃহৎ ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাধবপুরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি, জিকির-কিয়াম ও মিলাদ মাহফিল

পবিত্র জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাধবপুরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি, জিকির-কিয়াম ও মিলাদ মাহফিল

সময় ০৮:৪৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬