সিলেট ১১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
News Title :
টমাস আলভা এডিসন: টোকাই থেকে বিশ্ববিখ্যাত উদ্ভাবক ‎২ যুগ পিছিয়ে প্রান্তিক সুপার, আসন ছাড়াও অতিরিক্ত যাত্রী তুলে হয়রানির অভিযোগ শেখ হাসিনা সরকারের আমলে ঋণ করে দেশের যে ক্ষতি হয়েছে, দুই বছরেও সংশোধন সম্ভব নয়: নাসের রহমান‎ ‎কাগজে-কলমে গৃহহীন পুনর্বাসন হলেও ফুটপাত ও স্টেশনেই কাটছে ছিন্নমূল মানুষের রাত ‎সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) আনুষ্ঠানিক যাত্রা শুরু: নাইওরপুলে অস্থায়ী কার্যালয় উদ্বোধন‎ ‎হবিগঞ্জ পৌরসভা ও তিন উপজেলায় ১৮২ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা হুইপ জি কে গউছ‎ সফল নারী উদ্যোক্তাদের সাথে নতুন নারী উদ্যোক্তাদের শিখন বিনিময় সভা অনুষ্ঠিত ‎গোলাপগঞ্জের শ্রীরামপুরে ট্রাকের বিশেষ চেম্বার থেকে ৬৮৯ বোতল এসকাফসহ গ্রেফতার ১ ‎জুড়ীতে রুম টু রিডের অর্জন, শিক্ষা ও ভবিষ্যৎ করণীয়: অভিজ্ঞতা বিনিময় ও পর্যালোচনা সভা‎ হবিগঞ্জে চাঁদের হাসি হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগে তদন্ত কমিটি গঠন

‎২ যুগ পিছিয়ে প্রান্তিক সুপার, আসন ছাড়াও অতিরিক্ত যাত্রী তুলে হয়রানির অভিযোগ

‎ময়মনসিংহ—টাঙ্গাইল রুটে চলাচলকারী লোকাল বাস প্রান্তিক সুপার পরিবহন সিন্ডিকেট করে অতিরিক্ত যাত্রী তুলে এবং টিকিট কেটে আসনে বসা যাত্রীদের হয়রানির অভিযোগ উঠেছে। অতিরিক্ত অর্থের লোভে বিভিন্ন মোড়ে যাত্রীর অপেক্ষায় ব্যয় করে সময়। ময়মনসিংহ হতে মধুপুর পর্যন্ত মাত্র ৫০ কিলো রাস্তা অতিক্রম করতে সময় ব্যয় করে ২ ঘন্টা। এতে চরম ভোগান্তির শিকার হন সাধারণ যাত্রীগণ। তাদের অপেশাদার আচরণে আত্মসম্মানের ভয়ে প্রতিবাদ করতে সাহস পায় না যাত্রীগণ।

‎গত ২৪ আগস্ট রবিবার সরেজমিনে প্রত্যক্ষদর্শী হয়ে জানা যায়, ময়মনসিংহ শহরের টাঙ্গাইল বাস স্ট্যান্ড নামক প্রান্তিক সুপার কাউন্টারে গেলে জনপ্রতি মধুপুর পর্যন্ত ১০০ টাকা টিকিটের মূল্য নিচ্ছেন প্রান্তিক সুপার কাউন্টার কর্তৃপক্ষ। একে একে ৩৮টি টিকিট পরিপূর্ণ হয় আসন সংখ্যা হয়ে যাই। পরে অতিরিক্ত অর্থের লোভে গাড়ির ইঞ্জিনের উপর বনাট নামক স্থানে টিকিট করিয়ে ৬ জন যাত্রী তুলেন কাউন্টার কর্তৃপক্ষ। এরপর চালকের পিছনে থাকা একটি কাঠের টুল বক্সে আরো দুইজন বসান। বাম পাশে হেলপারের কাঠের টুল বক্সে  আরো দুইজন বসিয়ে দেন। কানায় কানায় পরিপূর্ণ হয় গাড়িটি। অতঃপর যাত্রীরা গাড়ি ছাড়তে বললে তারা ছাড়ে না, বরং আরো ৪০ মিনিট ইঞ্জিন চালু করে প্রধান সড়কে দাঁড়িয়ে রাখে এবং কমপক্ষে বিশ জন যাত্রী তোলেন তারা বাসের সিট এবং উপরে মালামাল রাখা সানসেটের রড চেপে ধরে গন্তব্যে পৌঁছান।

‎ময়মনসিংহ মধুপুর সড়কটি সংস্কারের কাজ করার ফলে বিভিন্ন স্থানে খানা খন্দ হয়ে বড় বড় গর্তে পরিণত হয়েছে। এসব রাস্তা ঝুঁকি নিয়ে চালক নির্বিঘ্নে গাড়ি চালিয়ে যাই। অনেক সময় চাকা কাদামাটিতে ডেবে গিয়ে আর উঠতে পারে না। তখন যাত্রীরা নেবে তা ঠেলিয়ে উদ্ধার করে এমনও ঘটনা রয়েছে। প্রতিনিয়তই এমন ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীগণ। বুক চেপে সহ্য করতে হচ্ছে তাদেরকে কারণ তারা নিরুপায় তাদের ভোগান্তি শোনা, দেখা বা প্রতিকার করার কেউ নেই।

‎দেশে সড়ক পরিবহন সেক্টর  অনেকটাই আধুনিকতা হলেও  প্রান্তিক সুপার এখনো রয়েছে ২ যুগ পিছিয়ে। এ জায়গা থেকে উঠে আসছে যাত্রী সেবায় আধুনিকতা ও সেবার মান বাড়াতে ময়মনসিংহ টাঙ্গাইল রোডে উন্নত মানের বাস সার্ভিসের প্রত্যাশা করছেন সাধারণ যাত্রীগণ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টমাস আলভা এডিসন: টোকাই থেকে বিশ্ববিখ্যাত উদ্ভাবক

‎২ যুগ পিছিয়ে প্রান্তিক সুপার, আসন ছাড়াও অতিরিক্ত যাত্রী তুলে হয়রানির অভিযোগ

সময় ১০:১৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬