সিলেট ০৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

শেখ হাসিনা সরকারের আমলে ঋণ করে দেশের যে ক্ষতি হয়েছে, দুই বছরেও সংশোধন সম্ভব নয়: নাসের রহমান‎

‎মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, শেখ হাসিনা সরকারের সময়ে ঋণ করে দেশের যে ক্ষতি ও ধ্বংস করা হয়েছে, তা আগামী দুই বছরের মধ্যেও সংশোধন করা সম্ভব হবে না।
‎
‎মঙ্গলবার (২৫ আগস্ট) মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের মিলনায়তনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
‎
‎এম নাসের রহমান বলেন, শেখ হাসিনা সরকারের আমলে দেশের অর্থনীতি ও বিভিন্ন খাতে যে সংকট তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে সময় প্রয়োজন। অতীতের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে দেশের যে ক্ষতি হয়েছে, তা দ্রুত সমাধান করা সম্ভব নয়।

‎
‎তিনি বলেন, দেশের অর্থনীতি পুনর্গঠন ও সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বাস্তবভিত্তিক ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। দেশকে এগিয়ে নিতে জনগণের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে। একই সঙ্গে অর্থনৈতিক ও সামাজিক সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি।
‎
‎মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের নানা সমস্যা, অভিযোগ ও প্রয়োজনের কথা তুলে ধরেন। এম নাসের রহমান তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিভিন্ন অভিযোগ গ্রহণ করেন।
‎
‎তিনি সংশ্লিষ্ট সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

শেখ হাসিনা সরকারের আমলে ঋণ করে দেশের যে ক্ষতি হয়েছে, দুই বছরেও সংশোধন সম্ভব নয়: নাসের রহমান‎

সময় ০৮:২৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬