সিলেট ০৬:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) আনুষ্ঠানিক যাত্রা শুরু: নাইওরপুলে অস্থায়ী কার্যালয় উদ্বোধন‎

‎নগরীর সুপরিকল্পিত এবং টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করার নতুন প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। মঙ্গলবার ২৫ আগস্ট, দুপুরে সিলেটের নাইওরপুল এলাকাস্থিত হোটেল ফরচুন গার্ডেনে সংস্থাটির এই নতুন ও অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।
‎
‎সিলেট নগর উন্নয়ন সংস্থার চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর পরিচালনায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নবউদ্বোধিত কার্যালয়ের ফলক উন্মোচন করেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নতুন একটি সরকারি সংস্থার যাত্রা শুরু হওয়া সিলেটবাসীর জন্য এক নতুন সম্ভাবনার ও আনন্দের বিষয়। সিউকে অর্পিত সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি নগরের ভবিষ্যৎ উন্নয়নে এটিকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
‎
‎উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার ভোগান্তি তুলে ধরে তিনি আরও বলেন, সরকারি কাজ সঠিকভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে আন্তঃসংস্থা সমন্বয় (ইন্টার-এজেন্সি হারমনি) নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অনেক সময় দেখা যায় একটি রাস্তা বা প্রকল্পের কাজ করতে গিয়ে সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতায় বারবার সড়ক খোঁড়াখুঁড়ি বা পানির লাইন-গ্যাসের লাইন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের পরিস্থিতি এড়াতে সিউককে বিশেষ নজর দিতে হবে।
‎
‎সকালে বিমান যোগে সিলেট পৌঁছলে তিন মন্ত্রী কে স্বাগত জানান, নবগঠিত সিলেট নগর উন্নয়ন চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। এসময় সিসিক প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সহ প্রশাসনের কর্মকর্তা ও বিএনপি’র শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) আনুষ্ঠানিক যাত্রা শুরু: নাইওরপুলে অস্থায়ী কার্যালয় উদ্বোধন‎

সময় ০৩:১৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬