সিলেট ০৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
News Title :
হবিগঞ্জে পুলিশ কার্যালয় পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. জিল্লুর রহমান‎ ‎বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি‎ পূবালী ব্যাংক পিএলসি গুনিনগঞ্জ বাজার শাখার ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ‎দিরাইয়ে ইয়াবা সহ ৩ জন কে আটক করল পুলিশ। হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, পানিবন্দী ৩০ গ্রামের মানুষ‎ প্রতিবেশীকে ফাঁসাতে নিজের সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড‎ শিক্ষার গুণগত পরিবর্তন করাই আমার লক্ষ্য- এমপি ডা. জীবন ‎কুলাউড়ায় সাংবাদিকদের সঙ্গে কমিউনিটি লিডার নজরুল ইসলাম খানের মতবিনিময় ‎জগন্নাথপুরে কিশোরী ধর্ষণ মামলার আসামি জিবলু সিলেটে র‍্যাবের হাতে গ্রেপ্তার ‎পিচ ঢালা পথে থামছেই না লাশের মিছিল

হবিগঞ্জে পুলিশ কার্যালয় পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. জিল্লুর রহমান‎

‎হবিগঞ্জ জেলা পুলিশ কার্যালয় ও ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) ড.মো. জিল্লুর রহমান।
‎সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে তিনি হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে যান। সেখানে জেলা পুলিশ সুপার মো. তারেক মাহমুদ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে জেলা পুলিশের একটি দল তাঁকে সশস্ত্র সালাম দেয়।

‎পরিদর্শনের অংশ হিসেবে ডিআইজি পুলিশ কার্যালয়ের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট ইউনিটগুলোর কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন। এ সময় তিনি পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সততা বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

‎এ ছাড়া সাধারণ মানুষকে পুলিশি সেবা দিতে আরও কার্যকর উদ্যোগ নেওয়া এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার বিষয়ে তিনি কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

‎পরিদর্শনকালে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম মনসুর মূসা, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রবাস কুমার সিংহ, ডিআইও-১, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা, হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে পুলিশ কার্যালয় পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. জিল্লুর রহমান‎

হবিগঞ্জে পুলিশ কার্যালয় পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. জিল্লুর রহমান‎

সময় ১২:০৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬