সিলেট ০৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি‎

‎পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জের বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
‎
‎পূবালী ব্যাংক পিএলসি-এর সামাজিক দায়বদ্ধতা  কার্যক্রমের অংশ হিসেবে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাসকল্পে পূবালী ব্যাংক বানিয়াচং শাখার উদ্যোগে সোমবার (২৪ আগস্ট) কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সমবারু চন্দ্র মহন্ত।

‎
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের প্রিন্সিপাল প্রকৌশলী মোঃ ছিদ্দিকুর রহমান এবং পূবালী ব্যাংক বানিয়াচং শাখার ব্যবস্থাপক বিধান চন্দ্র রায়। এছাড়াও কলেজের শিক্ষক-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী কর্মসূচিতে অংশ নেন।
‎
‎কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির প্রায় ২০০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। অতিথিরা শিক্ষার্থীদের সাথে নিয়ে কলেজের বিভিন্ন স্থানে চারা রোপণ করেন এবং তাদের বৃক্ষরোপণে উৎসাহিত করেন।অনুষ্ঠানে বক্তারা বলেন,জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, বরং রোপণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
‎
‎শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের নিয়মিত আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ ও সচেতনতা বাড়াতে দারুণ ভূমিকা রাখবে। বক্তারা পূবালী ব্যাংকের এই সামাজিক ও পরিবেশ বান্ধব উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
‎পরিশেষে,পরিবেশ রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর সঠিক যত্ন নেওয়ার আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি‎

সময় ০৯:৪১:১৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬