সিলেট ০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

পূবালী ব্যাংক পিএলসি গুনিনগঞ্জ বাজার শাখার ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা

‎নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল ও ক্যাশলেস লেনদেনে সাধারণ মানুষকে উৎসাহিত করতে বানিয়াচংয়ে পূবালী ব্যাংক গুনিনগঞ্জ বাজার শাখার উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ও বাংলা কিউআর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ‎সোমবার ২৪ আগস্ট সকাল ১১টায় র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎শাখা ব্যবস্থাপক দেওয়ান মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপ-মহাব্যবস্থাপক ও হবিগঞ্জ অঞ্চল প্রধান সমবারু চন্দ্র মোহন্ত।

‎প্রধান অতিথি সমবারু চন্দ্র মোহন্ত বলেন, আধুনিক ব্যাংকিং ব্যবস্থায় ডিজিটাল লেনদেনের গুরুত্ব ক্রমাগত বাড়ছে। নগদ অর্থের পরিবর্তে ক্যাশলেস লেনদেন চালু হলে অর্থ লেনদেনে সময় কমার পাশাপাশি নিরাপত্তা ও স্বচ্ছতা বাড়বে। বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে ব্যবসায়ীরা সহজে এবং নগদ অর্থ ছাড়াই গ্রাহকদের কাছ থেকে পণ্য ও সেবার মূল্য গ্রহণ করতে পারবেন।

‎গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সুবিধা দিতে পূবালী ব্যাংক বিভিন্ন ডিজিটাল সেবা চালু করেছে। পে অ্যাপস, কিউআর কোড, ডেবিট ও ক্রেডিট কার্ডসহ প্রযুক্তিনির্ভর নানা সেবার মাধ্যমে গ্রাহকরা সহজেই দৈনন্দিন আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারছেন।

‎ব্যাংক সূত্রে জানা যায়, ডিজিটাল ব্যাংকিং সেবা আরও সহজলভ্য করতে বিভিন্ন শাখা ও উপশাখায় কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে সেলফ সার্ভিস কর্নার ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথের মাধ্যমে গ্রাহকদের জন্য আধুনিক ব্যাংকিং সুবিধা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

‎বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদল আহ্বায়ক সালাহ উদ্দিন ফারুক, সদস্য সচিব নাজমুল হোসেন, গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ আলফু মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দাল হোসেন, মোঃ সঞ্জব আলী ও মোঃ সামির আলী  প্রমুখ।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

পূবালী ব্যাংক পিএলসি গুনিনগঞ্জ বাজার শাখার ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা

সময় ০৮:৫৬:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬