সিলেট ০৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
News Title :
হবিগঞ্জে পুলিশ কার্যালয় পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. জিল্লুর রহমান‎ ‎বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি‎ পূবালী ব্যাংক পিএলসি গুনিনগঞ্জ বাজার শাখার ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা ‎দিরাইয়ে ইয়াবা সহ ৩ জন কে আটক করল পুলিশ। হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, পানিবন্দী ৩০ গ্রামের মানুষ‎ প্রতিবেশীকে ফাঁসাতে নিজের সাড়ে ৩ বছরের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড‎ শিক্ষার গুণগত পরিবর্তন করাই আমার লক্ষ্য- এমপি ডা. জীবন ‎কুলাউড়ায় সাংবাদিকদের সঙ্গে কমিউনিটি লিডার নজরুল ইসলাম খানের মতবিনিময় ‎জগন্নাথপুরে কিশোরী ধর্ষণ মামলার আসামি জিবলু সিলেটে র‍্যাবের হাতে গ্রেপ্তার ‎পিচ ঢালা পথে থামছেই না লাশের মিছিল

‎কুলাউড়ায় সাংবাদিকদের সঙ্গে কমিউনিটি লিডার নজরুল ইসলাম খানের মতবিনিময়

‎কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য কমিউনিটি লিডার ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল স্বদেশ মেইল ডটকমের সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম খান। ২২ আগস্ট শনিবার রাতে কুলাউড়ার একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎মতবিনিময়কালে নজরুল ইসলাম খান কুলাউড়ার স্থানীয় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে কুলাউড়ার উন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং মানুষের প্রত্যাশা তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

‎নজরুল ইসলাম খান বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা জনসাধারণের কথা তুলে ধরার পাশাপাশি এলাকার উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি কুলাউড়ার সাংবাদিকদের ঐক্য ও পেশাগত দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

‎উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. মছব্বির আলীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিলের পরিচালনায় সভায় বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক এম মোক্তাদির হোসেন, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ময়নুল হক পবন, শ্রী বিশ্বজিৎ দাস, সাংবাদিক সমিতির সভাপতি নাজমুল ইসলাম,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, তাজুল ইসলাম, মানবজমিন প্রতিনিধি আলা উদ্দিন কবির, কালবেলা প্রতিনিধি মহি উদ্দিন রিপন, এইচ ডি রুবেল প্রমুখ।

‎এছাড়াও মতবিনিময় সভায় কুলাউড়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা স্থানীয় সাংবাদিকতার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও পেশাগত চ্যালেঞ্জ তুলে ধরেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে পুলিশ কার্যালয় পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি ড. জিল্লুর রহমান‎

‎কুলাউড়ায় সাংবাদিকদের সঙ্গে কমিউনিটি লিডার নজরুল ইসলাম খানের মতবিনিময়

সময় ০৪:৪৮:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬