সিলেট ০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎জগন্নাথপুরে কিশোরী ধর্ষণ মামলার আসামি জিবলু সিলেটে র‍্যাবের হাতে গ্রেপ্তার

‎সুনামগঞ্জের জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র পলাতক আসামি মোঃ জিবলু মিয়াকে (২২) সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

‎রোববার (২৩ আগস্ট) বিকেলে সিলেট জেলার মোগলাবাজার থানাধীন পীর হাবিবুর রহমান চত্বর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জিবলু মিয়া সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নোয়াগাঁও এলাকার মোঃ বিল্লাল উদ্দিনের ছেলে।

‎সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৯ জানায়, গত ১১ এপ্রিল বিকেলে ভিকটিম কিশোরী তার শয়নকক্ষে ঘুমিয়ে ছিল। এ সময় তার বাবা-মা পারিবারিক কাজে বাড়ির বাইরে থাকার সুযোগে প্রতিবেশী জিবলু মিয়া ঘরে প্রবেশ করে তার হাত-মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিমের মা ঘরে ফিরে মেয়েকে হাত বাঁধা ও বিবস্ত্র অবস্থায় পান।

‎এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামি পলাতক ছিল।

‎আইনি ছায়াতদন্তের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২৩ আগস্ট র‍্যাব-৯-এর সিপিসি-৩ (সুনামগঞ্জ) ও সদর কোম্পানীর (সিলেট) একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে সিলেট থেকে গ্রেপ্তার করে।

‎গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎জগন্নাথপুরে কিশোরী ধর্ষণ মামলার আসামি জিবলু সিলেটে র‍্যাবের হাতে গ্রেপ্তার

সময় ০৩:২৬:৩১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬