সিলেট ০৪:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
News Title :
হবিগঞ্জের লস্করপুরে খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত ১০ গ্রাম ‎জামালপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সদর থানার ওসি নাজমুস সাকিব বড়বাজারের দোকানে দুধর্ষ চুরি: নগদ টাকা ও স্বর্ণসহ চেক বই গায়েব। থানায় অভিযোগ। ‎বিয়ানীবাজারের সামাজিক সংগঠন মুসলিম সাহিত্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন‎ জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ‎ঢাকায় মামলা, গ্রামের বাড়িতে হামলার অভিযোগ: মাধবপুরে বৃদ্ধা পরিবারের নিরাপত্তাহীনতা ‎শ্রীমঙ্গল রেলস্টেশনে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি-কসমেটিক্স জব্দ ‎বিয়ানীবাজারের উদীয়মান ক্যালিগ্রাফার ছরওয়ার ফৈয়াজীর একক ক্যালিগ্রাফি প্রদর্শনীর উদ্বোধন উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ে এমপি আলহাজ্ব মো.শওকতুল ইসলাম কে সংবর্ধনা ‎কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়বাজারের দোকানে দুধর্ষ চুরি: নগদ টাকা ও স্বর্ণসহ চেক বই গায়েব। থানায় অভিযোগ।

‎হবিগঞ্জের বানিয়াচং বড়বাজারের ‘আবুল কালাম স্টোর’ নামের একটি মুদি দোকানে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত ২৩ আগস্ট (রবিবার) সকালে দোকান খুলে এ চুরির বিষয় জানতে পারেন মালিক মো আবুল কালাম আজাদ। চোরেরা ক্যাশ বাক্সে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং ব্যাংকের বেশ কয়েকটি জরুরি চেক বই চুরি করে নিয়ে গেছে

‎এ ঘটনায় বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করেছেন ভুক্তভোগী দোকান মালিক।

‎অভিযোগ সূত্রে জানা যায়, বানিয়াচং বড়বাজারের ব্যবসায়ী মো. আবুল কালাম আজাদ তাঁর ভাইদের নিয়ে দীর্ঘদিন ধরে দোকান পরিচালনা করে আসছিলেন। ঘটনার দিন সকালে দোকানে এসে তারা দেখতে পান মূল দরজার তালা ভেঙে নিচে ফেলে রাখা হয়েছে। ভেতরে ক্যাশ বাক্সের ড্রয়ারগুলো ভেঙে ভেতরে থাকা নগদ খুচরা টাকা, স্বর্ণ, প্রয়োজনীয় কাগজপত্র এবং ৩ টি ব্যাংকের অ্যাকাউন্টের সাক্ষরিত চেক বই চোরেরা নিয়ে গেছে।

‎ভুক্তভোগী আবুল কালাম আজাদ জানান, ২০২০ সালের ২৮ নভেম্বর ভয়াবহ অগ্নিকাণ্ডে তাঁর দোকানটি পুড়ে গিয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষ ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই ক্ষতি কাটিয়ে নতুন করে ব্যবসা শুরু করার পর আবারও এ চুরির ঘটনায় তারা নিঃস্ব হয়ে পড়েছেন।

‎এ বিষয়ে ভুক্তভোগী আবুল কালাম জানান, সরাসরি তিনি বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) কাছে লিখিত অভিযোগ দিয়ে এসেছেন। তিনি জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে চুরি হওয়া মালামাল উদ্ধার এবং অপরাধীদের শনাক্ত করার সহ আইনি ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দেয়া হয়েছে তাকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জের লস্করপুরে খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত ১০ গ্রাম

বড়বাজারের দোকানে দুধর্ষ চুরি: নগদ টাকা ও স্বর্ণসহ চেক বই গায়েব। থানায় অভিযোগ।

সময় ০৯:৩৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬