সিলেট ০৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
News Title :
হবিগঞ্জের লস্করপুরে খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত ১০ গ্রাম ‎জামালপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সদর থানার ওসি নাজমুস সাকিব বড়বাজারের দোকানে দুধর্ষ চুরি: নগদ টাকা ও স্বর্ণসহ চেক বই গায়েব। থানায় অভিযোগ। ‎বিয়ানীবাজারের সামাজিক সংগঠন মুসলিম সাহিত্য পরিষদের নবগঠিত কমিটির অভিষেক সম্পন্ন‎ জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ‎ঢাকায় মামলা, গ্রামের বাড়িতে হামলার অভিযোগ: মাধবপুরে বৃদ্ধা পরিবারের নিরাপত্তাহীনতা ‎শ্রীমঙ্গল রেলস্টেশনে যৌথ অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি-কসমেটিক্স জব্দ ‎বিয়ানীবাজারের উদীয়মান ক্যালিগ্রাফার ছরওয়ার ফৈয়াজীর একক ক্যালিগ্রাফি প্রদর্শনীর উদ্বোধন উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ে এমপি আলহাজ্ব মো.শওকতুল ইসলাম কে সংবর্ধনা ‎কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

‎কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

‎কুলাউড়ায় শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে অগ্রণী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (২৩ আগস্ট) রবিবার সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সঞ্জয় দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে শিক্ষার্থীদের অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মন্তাজ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন অভিভাবক মো. আবু তালিব, জমসেদ আলী রিজভী, তাহির মিয়া, সামসুল ইসলাম খান, বাবুল চন্দ্র দাস, নিবারণ দেবনাথ, রাজিব বারই, স্মৃতি রানী দাস, সিপা বেগম, রুজিনা বেগম প্রমুখ।

‎এ সময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. এরশাদ হোসাইন, আফিয়া বেগম, ফণীভূষণ চন্দ, নূর ইসলাম, শফিকুল ইসলাম জুয়েল, সুশান্ত কুমার বর্মন, নীলিমা রানী বৈদ্য, জয়রাজ উল্যা, আবুল কাশেম তুহিন, শিমুল মিয়া ও মীরা শর্মা শিক্ষার্থীদের পড়াশোনা, শৃঙ্খলা ও বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

‎বক্তারা বলেন, শিক্ষার্থীদের প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে পড়াশোনায় মনোযোগী হতে হবে। সন্ধ্যার পর নিয়মিত পড়ার টেবিলে বসে পড়াশোনার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রতিদিন অন্তত ৬ থেকে ৭ ঘণ্টা মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের মোবাইল ফোন থেকে দূরে রাখতে হবে। এ ক্ষেত্রে অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

‎বক্তারা আরও বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থাকে আরও বেগবান ও কার্যকর করা সম্ভব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জের লস্করপুরে খোয়াই নদীর বাঁধ ভেঙে প্লাবিত ১০ গ্রাম

‎কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

সময় ০২:৫৭:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬