
সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, আমরা সার্টিফিকেট অর্জনের প্রতিযোগিতায় মেতে উঠেছি। জিপিএ-৫ অর্জন করাই ছাত্র-ছাত্রীদের কাছে মুখ্য হয়ে উঠেছে! কিন্তু সেই তুলনায় মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি হচ্ছে না। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য হওয়া উচিত ভালো এবং মানবিক শিক্ষার্থী তৈরি করা।
সিলেটের ফেঞ্চুগঞ্জে হাজী সজ্জাদ আলী শিক্ষা কল্যাণ ট্রাস্টের ২০২৫ সালের বৃত্তি পরীক্ষার বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
২২ আগস্ট (শনিবার) সকাল সাড়ে ১১ টায় স্থানীয় কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে বৃত্তি বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী সজ্জাদ আলী শিক্ষা কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক ও ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ।
ড. মোহাম্মদ জহিরুল হক আক্ষেপ করে বলেন, আমাদের সমাজের প্রতিটি ক্ষেত্রে অনুকরণীয় ও অনুসরণীয় ব্যক্তিত্বের সংখ্যা কমে যাচ্ছে। গুণীর মূল্যায়ণ না হওয়ায় এমনটি হচ্ছে। তাই স্মরণীয় ব্যক্তিদের স্মরণ করতে হবে। তাদের অবদান তুলে ধরতে হবে। তাহলেই এই অবস্থা থেকে আমরা বের হতে পারবো।

কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল জাবিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মা, ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সোহেল মোল্লা, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমান, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন আতাহার, কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আহাদুজ্জামান, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মাও. হারুনুর রশীদ, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোহাম্মদ মনসুর আলী, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মামুনুর রশীদ, ট্রাস্টের অর্থ সম্পাদক ও ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো. দেলওয়ার হোসেন পাপ্পু প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন ফেঞ্চুগঞ্জ হিফজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী হাফেজ মর্তুজা বারিশ রবি। স্বাগত বক্তব্যে রাখেন ট্রাস্টের সাধারণ সম্পাদক ও ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান
পরীক্ষায় উপজেলা ট্যালেন্টপুল পেয়েছে ছেলেদের মধ্যে শাহজালাল এনজিএফএফ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মীর মাইমুন ওয়াকিফ ও মেয়েদের মধ্যে সৈয়দ আফরোজ ফিরোজ একাডেমির শিক্ষার্থী উম্মে হাবিবা।
পরীক্ষায় অংশগ্রহণকারী স্কুল ও মাদ্রাসা পর্যায়ে ৩২০ জন শিক্ষার্থীদের মধ্যে মোট ৩১ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরীতে বৃত্তিপ্রাপ্ত হয়।
উল্লেখ্য, হাজী সজ্জাদ আলী শিক্ষা কল্যাণ ট্রাস্ট ২০১৩ সাল থেকে নিয়মিতভাবে ফেঞ্চুগঞ্জ উপজেলার চতুর্থ শ্রেণির স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মেধা বিকাশে এই বৃত্তি পরীক্ষা ও পুরস্কার বিতরণ করে আসছে। এই উদ্যোগটি স্থানীয় শিক্ষা অঙ্গনে ব্যাপক সমাদৃত ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি 


















