সিলেট ০৪:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
News Title :
‎শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য হওয়া উচিত ভালো‎ এবং মানবিক শিক্ষার্থী তৈরি করা‎‎…..ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক‎ ‎১৪ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাহুবলে বাবা গ্রেপ্তার ‎লাখাইয়ে ‘গ্রেপ্তার এড়াতে ডোবায় ঝাঁপ’শেষরক্ষা হলো না আবদালের ব্রাহ্মণবাড়িয়া থেকে আসামি জুয়েল কে গ্রেফতার করল ‎র‍্যাব ‎জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি ‎ওসমানীনগরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত -৪‎ ‎বীর মুক্তিযোদ্ধা ও পরিবহন নেতা সেলিম আহমদ ফলিক আর নেই‎‎ ‎পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন সিলেটের সন্তান হুমায়ুন কবির‎ ‎সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করলেন বাহুবলের যুবক! নাম রাখলেন হাফিজুর রহমান ‎সিলেটে ১৬৩ তম জন্মবার্ষিকী উদযাপন‎মৌলবি আবদুল করিম মুসলিম জাগরণের অন্যতম পথিকৃৎ : ভিসি প্রফেসর ড.মোহাম্মদ জহিরুল হক

‎জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি

‎জামালপুরে এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখা, আর্থিক সংকটের কারণে শিক্ষার্থী ঝরে পড়া রোধ এবং তাদের ভবিষ্যৎ গঠনে সহায়তা করার লক্ষ্যে ১০০ জন এতিম শিক্ষার্থীর মাঝে মাসিক শিক্ষাবৃত্তি প্রদান করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি তাদের শিক্ষা কার্যক্রমের নিয়মিত পরিচর্যা ও মনিটরিং নিশ্চিত করা হচ্ছে।

‎দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির শিক্ষা সহায়তা কার্যক্রমের আওতায় প্রত্যেক শিক্ষার্থীকে মাসিক ২ হাজার টাকা করে মোট ২ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। শিক্ষার্থীদের আর্থিক সহায়তার পাশাপাশি তাদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনার অগ্রগতি এবং শিক্ষাজীবনে সম্ভাব্য প্রতিবন্ধকতা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়াও এ কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য।

‎শনিবার ২২ আগস্ট জামালপুরের কাজির আখ এলাকায় অবস্থিত দোস্ত এইড কনফারেন্স সেন্টারে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকার কর্মী ও উন্নয়ন সংঘের মানব সম্পদ উন্নয়ন বিভাগের প্রধান জাহাঙ্গীর সেলিম।

‎দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরীর সভাপতিত্বে এবং প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েসের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোস্ত এইডের অপারেশন ম্যানেজার জহুরুল ইসলাম, অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স ডেপুটি ম্যানেজার মাজহারুল ইসলাম, শিক্ষা বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার শওকত মিয়া, সিনিয়র এক্সিকিউটিভ সাজ্জাদ হোসেনসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর সেলিম বলেন, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা শুধু মানবিক দায়িত্ব নয়; এটি একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ বিনির্মাণের অন্যতম ভিত্তি। আর্থিক সংকটের কারণে কোনো শিশুর শিক্ষাজীবন যেন বাধাগ্রস্ত না হয়, সেদিকে আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি শিক্ষাবৃত্তি প্রদানের পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা পরিচর্যার যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়।

‎তিনি আরও বলেন, “একজন শিক্ষার্থীর হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া মানে শুধু অর্থ সহায়তা করা নয়; বরং তার স্বপ্ন ও সম্ভাবনাকে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করা। এসব শিক্ষার্থীই আগামী দিনের দেশ ও সমাজের সম্পদ। তাই এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও সক্ষম ব্যক্তিদের আরও বেশি এগিয়ে আসতে হবে।”

‎সভাপতির বক্তব্যে কহিনুর আলম চৌধুরী বলেন, “দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি বিশ্বাস করে, শিক্ষাই একটি শিশুর জীবন পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। সেই বিশ্বাস থেকেই আর্থিকভাবে অসচ্ছল ও এতিম শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে নিয়মিত শিক্ষাবৃত্তি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে আমাদের কার্যক্রম শুধু বৃত্তি প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, বিদ্যালয়ে উপস্থিতি ও শিক্ষাগত অগ্রগতির বিষয়েও আমরা গুরুত্ব দিচ্ছি।”

‎তিনি বলেন, “শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও শুভাকাঙ্ক্ষীদের সমর্থন পেলে আরও বেশি সংখ্যক এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে এ কার্যক্রমের আওতায় আনা সম্ভব হবে।”

‎দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি সূত্রে জানা যায়, বর্তমানে সংস্থাটি প্রতি মাসে বিভিন্ন ক্যাটাগরিতে ২ হাজারের অধিক শিক্ষার্থীকে নিয়মিত শিক্ষাবৃত্তি প্রদান করছে। বৃত্তির পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের নিয়মিত পরিচর্যা ও মনিটরিং করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের শিক্ষাজীবন সফলভাবে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করা হচ্ছে।

‎সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস, দক্ষতা ও সম্ভাবনা বিকাশের সুযোগ তৈরি করাই দোস্ত এইডের শিক্ষা কার্যক্রমের অন্যতম লক্ষ্য। দীর্ঘমেয়াদে এসব শিক্ষার্থীকে দক্ষ, আত্মনির্ভরশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

‎উল্লেখ্য, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে প্রতিষ্ঠালগ্ন থেকেই দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দেশব্যাপী শিক্ষা, স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন, খাদ্য ও পুষ্টি, গৃহায়ণ, পরিবেশ, কর্মসংস্থান, মসজিদ ও মাদ্রাসা নির্মাণসহ বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থাটির বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ইতোমধ্যে দেশের ৩০ লক্ষাধিক মানুষের মাঝে বিভিন্ন ধরনের সেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য হওয়া উচিত ভালো‎ এবং মানবিক শিক্ষার্থী তৈরি করা‎‎…..ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক‎

‎জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি

সময় ০৫:৩৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬