সিলেট ১২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
News Title :
‎জামালপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,সরঞ্জাম জব্দ ও বিনষ্ট ‎হবিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ‎লাখাই উপজেলা বিএনপি’র সভাপতি ড. আক্তার আহাদ চৌধুরী স্বপন ডেঙ্গু আক্রান্ত। সিলেটের মুরাদপুরে শব্দদূষণ ও পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ৭ জনকে জরিমানা‎ সরকারি প্রাথমিক বিদ্যালয়: ৫ শিক্ষকের বিপরীতে ৫ম শ্রেণীতে উপস্থিত ১ জন ‎ভূমধ্যসাগরে সুনামগঞ্জের আট যুবক নিখোঁজ, পরিবারে আহাজারি নবীগঞ্জে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে পৃথক মামলার ৫ আসামী গ্রেফতার নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখছে সুফিয়া-মতিন মহিলা কলেজ- ডা. জীবন এমপি যুক্তরাজ্যে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ: গোলাপগঞ্জে র‍্যাবের জালে প্রতারক চক্রের মূলহোতা কয়েছ

‎হবিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎সোমবার (১৭ আগস্ট) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে মেডিকেল কর্মকর্তাদের জন্য নির্মিত ‘ডালিয়া’ নামের পরিত্যক্ত ভবন পরিষ্কার করার সময় মরদেহটি দেখতে পান সেখানে দায়িত্বে থাকা আনসার সদস্যরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

‎মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইমরুল হাসান জানান, ভবনটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত। অধিকাংশ দরজা- জানালা ও ভাঙা অবস্থায় রয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজের সময় আনসার সদস্যরা ভবনের ভেতরে মরদেহটি দেখতে পান।

‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এখনো তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি প্রায় এক মাস আগের।

‎পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন পড়ে থাকায় মরদেহটি অর্ধগলিত হয়ে গেছে। মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে আইনগত প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জামালপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,সরঞ্জাম জব্দ ও বিনষ্ট

‎হবিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

সময় ১০:৫৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬