সিলেট ০৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, নবীগঞ্জে ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কাজী দেলোয়ার আহমেদ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিবন্ধন না থাকা সত্ত্বেও নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার, পেশাগত যোগ্যতার বিষয়ে অতিরিক্ত ও অসত্য তথ্য উল্লেখ, মেডিকেল বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা না করা এবং ফ্রিজে সংরক্ষণযোগ্য ওষুধ সঠিকভাবে সংরক্ষণ না করার অভিযোগে তাঁকে এ জরিমানা করা হয়।
‎
‎শনিবার (১৫ আগস্ট) পানিউমদা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ও ৫৩ ধারায় তাঁকে জরিমানা করা হয়। কাজী দেলোয়ার আহমেদ উপজেলার কুরশা গ্রামের বাসিন্দা কাজী মহসিনের ছেলে।
‎
‎অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কাজী দেলোয়ার আহমেদের এমবিবিএস ডিগ্রি ও চিকিৎসক হিসেবে নিবন্ধন না থাকা সত্ত্বেও তিনি নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করছিলেন। একই সঙ্গে তাঁর নামের সঙ্গে অতিরিক্ত ও মিথ্যা পেশাগত যোগ্যতা ব্যবহারের অভিযোগ পাওয়া যায়।
‎
‎এ ছাড়া তাঁর চিকিৎসাসেবা কার্যক্রমে ব্যবহৃত মেডিকেল বর্জ্য যথাযথভাবে ব্যবস্থাপনা করা হচ্ছিল না এবং ফ্রিজে সংরক্ষণ করা প্রয়োজন এমন কিছু ওষুধও যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি বলে অভিযানে উল্লেখ করা হয়।
‎
‎অভিযান পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম। এ সময় নবীগঞ্জ থানার একটি দল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. রাশেদ উপস্থিত ছিলেন।
‎
‎সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও আইনবহির্ভূতভাবে চিকিৎসাসেবা দেওয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। চিকিৎসাসেবার নামে অনিয়ম বা প্রতারণা ঠেকাতে প্রশাসনের নজরদারি থাকবে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, নবীগঞ্জে ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা

সময় ১০:৪২:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬