সিলেট ১০:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রায় ৭১ লাখ টাকা, সাথে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার

‎
‎সিলেটের বিখ্যাত দরগাহ হযরত শাহজালাল (রহ.) মাজার শরীফের দানবাক্স খুলে এবার মিলল ৭০ লাখ ৮৮ হাজার টাকা। নগদ এ অর্থের পাশাপাশি দানবাক্সে পাওয়া গেছে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণ ও রুপার অলংকার।
‎
‎আজ শনিবার সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আব্দুল কাইয়ূম চৌধুরী সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন।
‎
‎৩৪ দিন পর আজ তৃতীয়বারের মতো মাজারের দানবাক্সগুলো খোলা হয়। সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত টানা টাকা গণনার কাজ চলে। দ্রুত ও সঠিক গণনার সুবিধার্থে ব্যাংক থেকে আনা বিশেষ টাকা গণনার মেশিন ব্যবহার করা হয়।

‎গণনা শেষে সিসিক মেয়র জানান, দানবাক্স থেকে নগদ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া গেছে।  পাশাপাশি বিভিন্ন দান সামগ্রীর পাওয়া যায়। তার মধ্যে, ২ ভরি ১ আনা স্বর্ণ এবং ১ ভরি ২ আনা রুপা। ৩১ ব্রিটিশ পাউন্ড, ৩ হাজার ৮০ ভারতীয় রুপি, ৬০ পাকিস্তানি রুপি, ৭০ সৌদি রিয়াল এবং ৮৩ মালয়েশিয়ান রিংগিত। এছাড়া অন্যান্য দেশের কিছু মুদ্রাও পাওয়া গেছে।
‎
‎সংবাদ সম্মেলনে আব্দুল কাইয়ূম চৌধুরী আরও জানান, নগদ টাকা ও মুদ্রার পাশাপাশি দান হিসেবে আসা পশুর হিসাবও মাজার কর্তৃপক্ষের কাছে রক্ষিত আছে।

‎গণনা শেষে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন সহ মাজারের মতোয়াল্লী জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কতৃপক্ষ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রায় ৭১ লাখ টাকা, সাথে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার

সময় ০৭:৩৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬