সিলেট ১০:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎ওসমানীনগরে দ্রুত বিচার মামলার প্রধান আসামি জরিপ হোসেন গ্রেফতার করে র‍্যাব।

‎সিলেটের ওসমানীনগরে হামলা, ভাঙচুর ও আইন-শৃঙ্খলা বিঘ্নকারী মামলার দীর্ঘদিন ধরে পলাতক শীর্ষ আসামি জরিপ হোসেন ওরফে আছান খাঁ (৬০)-কে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

গত ১৪ আগস্ট রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সিলেট জেলার ওসমানীনগর থানাধীন সিকন্দরপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জরিপ হোসেন ওরফ আছান খাঁ সিকন্দরপুর (পশ্চিমগাঁও) এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

র‍্যাব-৯ এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বাদী মো. ওয়াহিদুর রহমান ও আসামি জরিপ হোসেন একই এলাকার বাসিন্দা। আসামিরা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকায় বাদী তার প্রতিবাদ জানান। এর জের ধরে গত ২১ জুলাই ২০২৬ রাত ৮টার দিকে জরিপ হোসেনের নেতৃত্বে একদল দুষ্কৃতকারী লোহার সাবল, দা, লাঠি, হাতুড়িসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদীর বসতবাড়িতে অনাধিকার প্রবেশ করে সন্ত্রাস ও আতঙ্ক সৃষ্টি করে।

এ সময় আসামিরা বাদীর বাড়ির সীমানা প্রাচীর ও ঘরের গেট ভাঙচুর করে, গালিগালাজ করে এবং ঘরে আগুন দেওয়ার হুমকি দেয়। পরবর্তীতে তারা বাদীর চাচাতো ভাই লন্ডন প্রবাসী আক্তার হোসেনের ঘর এবং স্থানীয় দুলাল মিয়ার বসতকক্ষে ব্যাপক ভাঙচুর চালায়। এছাড়া আসামিরা স্থানীয় শাহ হেলিম উল্লাহ (র.)-এর পবিত্র মাজারের দানবাক্স ভেঙে টাকা-পয়সা লুট করে নিয়ে যায় বলে বাদী অভিযোগ করেন।

এ ঘটনায় বাদী ওসমানীনগর থানায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন-২০০২ এর ৪/৫ ধারায় একটি মামলা (মামলা নং-১৪, তারিখ: ২৭/০৭/২০২৬) দায়ের করেন।

গ্রেফতারের পর আসামি জরিপ হোসেনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেটের ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎ওসমানীনগরে দ্রুত বিচার মামলার প্রধান আসামি জরিপ হোসেন গ্রেফতার করে র‍্যাব।

সময় ০৬:৪৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬