
কুয়েতের জেলিব আল-সুয়েখ এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মাঝখানে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানাযায়, নিজের বাসটি পরীক্ষা করার সময় তিনি দুই বাসের মাঝখানে অবস্থান করছিলেন। এ সময় পেছনে থাকা আরেকটি বাস হঠাৎ চলতে শুরু করলে তিনি দুই বাসের মধ্যে আটকা পড়েন। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে বাংলাদেশী চালকের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনায় জড়িত দ্বিতীয় বাসটির চালক একজন ভারতীয় নাগরিক বলে জানা গেছে। দূর্ঘটনার প্রকৃত কারণ ও দায় নির্ধারণে পুলিশ তদন্ত শুরু করেছে।
এনামুল হোসেন খান, কুয়েত। 















