
হবিগঞ্জের চুনারুঘাটে ১২ কেজি গাঁজাসহ তুহিন (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার চাকলাপুঞ্জি চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর ১২টা ২৫ মিনিটে ডিবি পুলিশের একটি দল চাকলাপুঞ্জি চা-বাগান এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় তুহিনের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশের হিসাবে উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।
গ্রেপ্তার তুহিন চুনারুঘাট উপজেলার দক্ষিণ হাতুন্দা এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম সুন্দর আলী এবং মায়ের নাম কারফুন নাহার।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় তুহিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
স্বপন রবি দাশ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। 

















