সিলেট ০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎আধুনিক বিশ্বে টক্কর দিতে বিজ্ঞান-প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহার অপরিহার্য: সুবিপ্রবি উপাচার্য

‎সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হোসেন বলেছেন, আধুনিক বিশ্বের সঙ্গে টক্কর দিতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়ন এবং এর যথাযথ ব্যবহার ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয়। একদিন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন সুনাম অর্জন করবে, যার খ্যাতি পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে।
‎
‎তিনি বলেন, “ইরান আজ প্রযুক্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি সাধন করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। আমি বিশ্বাস করি, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও একদিন অনেক বড় হবে এবং ইরানের মতো প্রযুক্তিনির্ভর উন্নয়নের মাধ্যমে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে।”
‎
‎শুক্রবার (১৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় শান্তিগঞ্জে সুবিপ্রবির অস্থায়ী ক্যাম্পাসে পূবালী ব্যাংক পিএলসি আয়োজিত বাস হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎পূবালী ব্যাংক পিএলসিকে ধন্যবাদ জানিয়ে উপাচার্য বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি জাতিকে এগিয়ে নিতে হলে শিক্ষিত জাতি গড়ে তুলতে হবে। আর শিক্ষিত জাতি গড়ে তোলে শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান হলো বিশ্ববিদ্যালয়। পূবালী ব্যাংক বিশ্ববিদ্যালয়কে একটি বাস উপহার দিয়ে আমাদের সম্মানিত করেছে। এর ফলে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা হবে।”
‎
‎তিনি আরও বলেন, “আমাদের বিশ্ববিদ্যালয়টি যে এলাকায় প্রতিষ্ঠিত হচ্ছে, সেটি শহর থেকে অনেক দূরে। দীর্ঘদিন পর্যন্ত শিক্ষার্থীদের শহর থেকে ক্যাম্পাসে যাতায়াতের জন্য বাসের প্রয়োজন হবে। এ কারণে পূবালী ব্যাংক পিএলসির প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
‎
‎অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, “সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সেমিনার ও ওয়ার্কশপসহ বিভিন্ন কার্যক্রমে কীভাবে অংশগ্রহণ করা যায়, সে লক্ষ্যে আমরা একটি উদ্যোগ নিয়েছি। এরই ধারাবাহিকতায় সুবিপ্রবি কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করে। এখানে এসে দেখলাম, সুনামগঞ্জের জন্য এটি অত্যন্ত জরুরি। কারণ শিক্ষার্থীদের অনেক দূর থেকে আসতে হবে। বাস ছাড়া তাদের যাতায়াতের তেমন কোনো বিকল্প নেই। তাই পূবালী ব্যাংক পিএলসির পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য একটি বাস দেওয়া হয়েছে।”
‎
‎এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, পূবালী ব্যাংক সিলেটের প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎আধুনিক বিশ্বে টক্কর দিতে বিজ্ঞান-প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহার অপরিহার্য: সুবিপ্রবি উপাচার্য

সময় ০৬:৪০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬