সিলেট ১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎র‍্যাবের অভিযানে বিয়ানীবাজারে ৬ জুয়ারি  গ্রেপ্তার, ৬টি স্মার্টফোন উদ্ধার

‎
‎সিলেটের বিয়ানীবাজারে অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। এ সময় তাদের কাছ থেকে জুয়ার কাজে ব্যবহৃত ৬টি স্মার্টফোন জব্দ করা হয়।
‎
‎বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বিয়ানীবাজার থানাধীন চারখাই বাজার এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
‎গ্রেপ্তারকৃতরা হল,দুলাল আহমেদ (৩০), পিতা- মৃত আব্দুল আজিজ, সাং- গোলাঘাট, জামিল আহমেদ (২৪), পাভেল আহমেদ (২৭), সাবু আহমেদ (৩২) জাবের আহমেদ (২৯) ও মোঃ জসিম আহমেদ (৩১)।
‎

‎র‍্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‍্যাব-৯ সিলেট সদর কোম্পানীর একটি আভিযানিক দল চারখাই বাজারের একটি রেস্টুরেন্টে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সংঘবদ্ধ চক্রটির ৬ সদস্যকে আটক করা হয়।
‎
‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে www.cp666.net, www.111bet.tv এবং www.fb77.bet সহ বিভিন্ন অনলাইন অ্যাপস ও ওয়েবসাইটের মাধ্যমে অবৈধ জুয়া খেলে আসছিল। তাদের সাথে থাকা স্মার্টফোনগুলো যাচাই করে জুয়া খেলার আলামত পাওয়া গেছে।
‎
‎বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎র‍্যাবের অভিযানে বিয়ানীবাজারে ৬ জুয়ারি  গ্রেপ্তার, ৬টি স্মার্টফোন উদ্ধার

সময় ০৪:১৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬