সিলেট ১০:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

অনুসন্ধানী সাংবাদিকতায় বর্ষসেরা সাদিক হোসেন এপলু

‎

‎সাংবাদিকতা, সমাজসেবা ও সংগঠনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দৈনিক ঘোষণা’র ২০২৬ বর্ষসেরা অনুসন্ধানী প্রতিবেদক সাংবাদিকতা শ্রেষ্ঠ ও সংগঠক সমাজ উন্নয়নমূলক অনুসন্ধানী প্রতিবেদক হিসেবে সম্মাননা ও পুরস্কার পেয়েছেন প্রতিবাদী কবি, সাংবাদিক, শিক্ষানবিশ আইনজীবী, মানবাধিকারকর্মী ও সংগঠক সাদিক হোসেন এপলু।

‎গত বুধবার (১২ আগস্ট ) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দৈনিক ঘোষণা’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপমহাদেশের প্রখ্যাত নেতা শেরে বাংলা এ. কে. ফজলুল হকের নাতি, সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক ঘোষণা’র সম্পাদক ও প্রকাশক মো. সাহিদুর রহমান টেপাসহ বিশিষ্ট সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

‎প্রধান অতিথি সৈয়দ মার্গুব মোর্শেদের হাত থেকে সাদিক হোসেন এপলু সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় সাদিক হোসেন এপলু বলেন,এ অর্জন আমার একার নয়। এর পেছনে আমার পরিবার, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং যাঁরা সবসময় উৎসাহ ও সহযোগিতা করেছেন, তাঁদের সবার অবদান রয়েছে। আমি সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

‎তিনি বলেন, অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে সমাজের বিভিন্ন অসঙ্গতি ও অনিয়ম তুলে ধরা, সাধারণ মানুষের কথা বলা এবং সমাজের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখার দায়িত্ব আরও বেড়ে গেল। এই সম্মাননা ভবিষ্যতে আরও দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। তিনি বিয়ানীবাজার প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
‎আগামী দিনেও সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে কলম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

‎সাদিক হোসেন এপলুর এ অর্জনে সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, সাংবাদিকতা ও সমাজসেবায় পাওয়া এ স্বীকৃতি তাঁর ভবিষ্যৎ কর্মযাত্রায় আরও উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করবে।

‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

অনুসন্ধানী সাংবাদিকতায় বর্ষসেরা সাদিক হোসেন এপলু

সময় ০৯:৩৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬