সিলেট ১১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন
র‍্যাবের অভিযানে....

‎গোলাপগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, স্মার্টফোন জব্দ

‎সিলেটের গোলাপগঞ্জে অভিযান চালিয়ে একটি অনলাইন জুয়া চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত চারটি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করা হয়।

‎বুধবার (১২ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে গোলাপগঞ্জ বাজারের ওয়ারিস উল্লাহ মার্কেট থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‍্যাব-৯।
‎
‎গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ রুবেল মিয়া (২৮), প্রদীপ পাল (৩৪), মোঃ জাহান উদ্দিন (২৯) গিয়াস উদ্দিন ও টাকু সেন (২৯)।
‎
‎র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সদর কোম্পানীর একটি আভিযানিক দল জানতে পারে যে গোলাপগঞ্জ বাজারের ওয়ারিস উল্লাহ মার্কেটের একটি দোকানে কতিপয় ব্যক্তি অনলাইনে জুয়া খেলছে। খবর পেয়ে র‍্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত ব্যক্তিরা কৌশলে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে চারজনকে আটক করা হয়।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করে, তারা 299betvip.com, k7777-সহ বিভিন্ন অ্যাপস ও ওয়েবসাইটের মাধ্যমে নিয়মিত অনলাইনে জুয়া খেলে আসছিল। তাদের ব্যবহৃত মোবাইল ফোনগুলো যাচাই করে অনলাইন জুয়া খেলার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়।
‎
‎বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‍্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

র‍্যাবের অভিযানে....

‎গোলাপগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, স্মার্টফোন জব্দ

সময় ০১:৪৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬