সিলেট ১২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
News Title :
‎ছাতকে রনির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, দুই গ্রামের সংবাদ সম্মেলন অনুসন্ধানী সাংবাদিকতায় বর্ষসেরা সাদিক হোসেন এপলু ‎গোয়াইনঘাটের বিভিন্ন সড়ক পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী দারিদ্র্যকে জয় করে গোল্ডেন জিপিএ-৫, এবার ডাক্তার হওয়ার স্বপ্ন নাঈমের শান্তিগঞ্জে দুই শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ, বাবাকে গ্রেপ্তার : হত্যা মামলা দায়ের বিয়ানীবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেফতার, ইয়াবা উদ্ধার ‎গোলাপগঞ্জে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, স্মার্টফোন জব্দ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবীগঞ্জে পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি রঙ্গলাল-সম্পাদক নন্টী, পৌর শাখায় সভাপতি মিনু-সম্পাদক বিভূ নবীগঞ্জে শ্মশানঘাট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার জামালপুরে প্রশাসনের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস‎

নবীগঞ্জে শ্মশানঘাট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি শ্মশানঘাট থেকে ভীম লাল দাশ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভীম লাল দাশ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পাঠলী গ্রামের মৃত মনোরঞ্জন দাশের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন ভীম লাল দাশ। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

বুধবার সকাল আটটার দিকে গয়াহরি গ্রামের এক ব্যক্তি জমিতে যাওয়ার পথে শ্মশানঘাটে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) দুলাল মিঞার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ বলছে, মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, ভীম লাল দাশ শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।

নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) দুলাল মিঞা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ছাতকে রনির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, দুই গ্রামের সংবাদ সম্মেলন

নবীগঞ্জে শ্মশানঘাট থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সময় ১২:০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬