
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার ২ নং মুড়াকরি ইউনিয়নের লক্ষীপুর গ্রাম হতে ডাল ও পাতা সহ ৮ ফুট ২ইঞ্চি লম্বা গাঁজার গাছসহ মহরম আলী ৫৫ নামে একজনকে গ্রেফতার করেন লাখাই থানা পুলিশ।
১২ আগস্ট বুধবার গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদের দিক নির্দেশনায় লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শরীফ আহমেদের নেতৃত্বে সঙ্গীয় এসআই মুন্না মিয়া এসআই বিপুল চন্দ্র দেবনাথ এএসআই অরবিন্দ সহ দুপুর ১২টা ৩০ মিনিটে সংবাদের ভিত্তিতে লাখাই থানার লক্ষ্মীপুর গ্রামে মৃত সুনাই মিয়ার ছেলে মহরম আলী ৫৫ কে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মহরম আলীর ঘরের পিছন দিকে একটি গাঁজার গাছ ডাল পাতা সহ ৮ ফুট ২ইঞ্চি উচ্চতার এবং ওজনে ১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফ আহমেদ সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন গাঁজার গাছ সহ গ্রেপ্তার হওয়া মরহম আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আজই তাকে কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, মাদক জুয়া ইয়াবা এবং অপরাধের বিরুদ্ধে কোন ছাড় নেই অভিযান চলবে
বলেও তিনি জানান।
বিল্লাল আহমেদ লাখাই থেকে 

















