সিলেট ১১:০২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
News Title :
ধনবাড়ীতে ব্রি আঞ্চলিক কার্যালয় কর্তৃক বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজার গাছ সহ এক ব্যক্তি গ্রেফতার‎ ‎মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ‎আন্তর্জাতিক যুব দিবসে মৌলভীবাজারে জামায়াতের যুব বিভাগের র‍্যালি ও সমাবেশ ‎বানিয়াচংয়ে হাওরে ঝড়ের কবলে নৌকাডুবি, যুবকের মর্মান্তিক মৃত্যু চুয়েটে একই পুকুরের একই ঘাটে তিন শিক্ষার্থীর মৃত্যু, রহস্যের অভিযোগ‎ গোয়াইনঘাটে ইউপি চেয়ারম্যান আলীম উদ্দিন আর নেই ‎দিরাইয়ে দুই সন্তানকে হত্যা; ঘাতক পিতা কামরুল পুলিশ হেফাজতে। ‎নেপথ্যে সম্পত্তি বিরোধের সন্দেহ বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের‎ হবিগঞ্জে শাশুড়ি হত্যা মামলায় যাবতজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল কাদিরকে দ্রুত গ্রেপ্তারের দাবি!
আবারও শ্রেষ্ঠ এসআই মো. ওবায়দুল্লাহ..."

‎মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

‎মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১২ আগস্ট সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভা অনুষ্ঠিত হয়।

‎শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার সাইফুল হকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম।

‎সভায় পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন, বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধান এবং জেলা পুলিশের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।

‎সভা শেষে জুলাই ২০২৬ মাসের কর্মদক্ষতার ভিত্তিতে শ্রেষ্ঠ কর্মকর্তা ও থানা পর্যায়ে পুরস্কার প্রদান করা হয়। এতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম।

‎এ ছাড়া শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হয়েছেন সদর মডেল থানার এসআই মো. ওবায়দুল্লাহ। শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার নির্বাচিত হন শ্রীমঙ্গল ট্রাফিকের সার্জেন্ট রুয়েল দেবনাথ এবং শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা নির্বাচিত হন শ্রীমঙ্গল থানার এএসআই মো. আবু হানিফ।

‎আলোচিত হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় রাজনগর থানার এসআই অরূপ সরকারকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। একইভাবে সাইবার মামলার আসামি গ্রেপ্তার, মাদক ও চোরাই মোবাইল-নগদ অর্থ উদ্ধারে বিশেষ অবদানের জন্য জেলা গোয়েন্দা শাখার এসআই আহলাদ ইবনে জামিল, পিপিএমকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

‎অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়েরসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সব থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধনবাড়ীতে ব্রি আঞ্চলিক কার্যালয় কর্তৃক বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

আবারও শ্রেষ্ঠ এসআই মো. ওবায়দুল্লাহ..."

‎মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

সময় ০৯:০২:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬