সিলেট ০৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

জামালপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের সাথে আয়কর বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎জামালপুরে বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের সাথে উৎসে কর কর্তন, পিএসআর (PSR) যাচাই এবং আয়কর বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎​১০ আগস্ট সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ময়মনসিংহ কর অঞ্চল পরিদর্শী-২ এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
‎
‎​ময়মনসিংহ কর অঞ্চল-২ এর যুগ্ম কর কমিশনার মোনালিছা শাওরিন সুস্মিতার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ-৪ এর যুগ্ম কর কমিশনার এস এম গলিব ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুরের সিভিল সার্জন ডা. আজিজুল হক, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুল রহমান সোহান এবং জামালপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি মুস্তাফিজুর রহমান বাপ্পি, জেলা বেসরকারি ক্লিনিক মালিক সমিতি’র সাধারন সম্পাদক এবিএম মাকসুদুর রহমান সোহেলসহ প্রমুখ।
‎
‎​সভায় বক্তারা বলেন, পিএসআর যাচাইয়ের মূল উদ্দেশ্য কোনো প্রতিষ্ঠানকে হয়রানি করা নয়, বরং করদাতাদের সঠিক কর ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসা এবং আয়কর আইন যথাযথভাবে পরিপালনে সহযোগিতা করা। এ সময় জেলার প্রতিটি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে তাদের প্রকৃত আয়-ব্যয়ের হিসাব সংরক্ষণ, নিয়মিত রিটার্ন দাখিল এবং প্রযোজ্য ক্ষেত্রে যথাযথভাবে কর পরিশোধ করার আহ্বান জানানো হয়।
‎
‎​অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা আয়কর সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন এবং অতিথিরা তাদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

জামালপুরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিদের সাথে আয়কর বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সময় ০৯:৩১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬