সিলেট ০৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন
রক্ষক যখন ভক্ষক...!

হবিগঞ্জে ফল বিক্রেতার ফোন নেওয়ার অভিযোগ, এসআই রাসেলকে পুলিশ লাইনে সংযুক্ত

‎
‎হবিগঞ্জের আজমিরীগঞ্জে এক ফল বিক্রেতার মুঠোফোন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। এ ঘটনার পর এসআই রাসেল মিয়াকে আজমিরীগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গতকাল সোমবার তাঁকে পুলিশ লাইনে পাঠানো হয়।
‎
‎আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাটি পুলিশের ভাবমূর্তির জন্য বিব্রতকর হওয়ায় বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে এসআই রাসেলকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
‎
‎ঘটনার বিষয়ে ফল বিক্রেতা রাজিব আহমেদের অভিযোগ, শনিবার রাত ৮টা ৪৯ মিনিটের দিকে আজমিরীগঞ্জ বাজারে তাঁর দোকানে যান এসআই রাসেল। দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজে তাঁকে ফল কিনতে দেখা যায়। রাজিবের দাবি, ওই সময় তাঁর মুঠোফোনটি নিয়ে যাওয়া হয়।
‎
‎রাজিব বলেন, পরে তিনি এসআই রাসেলের কাছে মুঠোফোনটি ফেরত চান। তখন প্রথমে ফোন নেওয়ার বিষয়টি অস্বীকার করা হয়। পরে সিসিটিভি ফুটেজের কথা জানানো হলে গভীর রাতে তাঁকে ১৫ হাজার টাকা দেওয়া হয়। তাঁকে বলা হয়, মুঠোফোনটি হারিয়ে গেছে।
‎তবে মুঠোফোনটি কীভাবে হারিয়েছে বা এর পর কী ঘটেছে, সে বিষয়ে এসআই রাসেল মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। থানা সূত্রে জানা গেছে, ব্যবসায়ী রাজিব আহমেদের পক্ষ থেকে এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তবে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা শুরু হলে থানার কর্মকর্তারা সিসিটিভি ফুটেজ দেখেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।
‎
‎ওসি আকবর হোসেন বলেন, ‘আমি সিসিটিভি ফুটেজ দেখেছি। মুঠোফোন হারিয়ে যাওয়ার কথা জানিয়ে এসআই রাসেল ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা দিয়েছেন। ঘটনাটি পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এ কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর তাঁকে হবিগঞ্জে  পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

রক্ষক যখন ভক্ষক...!

হবিগঞ্জে ফল বিক্রেতার ফোন নেওয়ার অভিযোগ, এসআই রাসেলকে পুলিশ লাইনে সংযুক্ত

সময় ০৯:২৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬