সিলেট ১১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত

সিলেটের হুমায়ুন চত্বর থেকে ১৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার‎

‎সিলেটের দক্ষিণ সুরমা এলাকার হুমায়ুন চত্বর থেকে ১৯৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুলতান আহম্মদ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।
‎
‎শুক্রবার (০৭ আগস্ট) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
‎
‎গ্রেপ্তারকৃত সুলতান আহম্মদ সিলেট জেলার কানাইঘাট থানার বড় খেওড় গ্রামের মোঃ আব্বাস আলীর ছেলে।
‎
‎র‍্যাব-৯ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিপিএসসি সিলেটের একটি আভিযানিক দল দক্ষিণ সুরমা থানার কদমতলী মোড়ে অবস্থান কালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, হুমায়ুন চত্বর মোড়ের বিলাস পরিবহন কাউন্টারের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যসহ অবস্থান করছে।
‎
‎প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‍্যাবের দলটি আনুমানিক বিকেল ৪. টা ৪০ মিনিটে উক্ত পরিবহনের ভেতরে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সুলতানকে আটক করা হয়। পরে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ১০টি নীল রঙের বায়ুরোধক পলিথিনের জিপার থেকে ১৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সুলতান জানান, সে সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল।
‎
‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ তাকে সিলেটের দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এমন জিরো টলারেন্স নীতি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে

সিলেটের হুমায়ুন চত্বর থেকে ১৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার‎

সময় ১১:১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬