সিলেট ১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬
News Title :
হবিগঞ্জের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত ‎হবিগঞ্জে বৈদ্যুতিক তার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু‎ হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯, আহত ১৬ ‎মৌলভীবাজারে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধে হত্যা: সিলেটে র‍্যাবের হাতে আসামি গ্রেফতার‎ ​নিয়োগ নীতিমালা তোয়াক্কা না করে একই পরিবারে দুই চাকরি: শিক্ষক হয়েও সুপারভাইজার! ‎সিলেট-ঢাকা মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত ৮, আশঙ্কাজনক অনেকে ‎জৈন্তাপুরে চিকনাগুলে প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি, জলাবদ্ধতায় পানিবন্দী ১০০ পরিবার ‎জৈন্তাপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ, বিরোধীয় জমিতে জোরপূর্বক হালচাষ ‎জৈন্তাপুর সারীঘাট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিগঞ্জ গ্রামে তাহমিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎শুক্রবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

‎নিহত তাহমিনা আক্তার উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের রামেশ্বর গ্রামের উসমান মিয়ার মেয়ে।

‎কয়েক বছর আগে তাঁর বিয়ে হয় কালিগঞ্জ গ্রামের তাহির মিয়ার সঙ্গে। বিয়ের পর থেকে তাঁদের দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক বিরোধ চলছিল বলে জানিয়েছে পুলিশ ও স্বজনরা।

‎পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়ার ঘটনা ঘটে। পরে গভীর রাতে তাহমিনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে নিহতের বাবা উসমান মিয়ার অভিযোগ, তাঁর মেয়েকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টা করা হচ্ছে। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

‎মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) পাভেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সময় ০৮:৩৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬