সিলেট ০৩:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬
News Title :
‎জৈন্তাপুরে চিকনাগুলে প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি, জলাবদ্ধতায় পানিবন্দী ১০০ পরিবার ‎জৈন্তাপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্যের অভিযোগ, বিরোধীয় জমিতে জোরপূর্বক হালচাষ ‎জৈন্তাপুর সারীঘাট উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ‎জৈন্তাপুরে শুরু হয়েছে পাহাড়-টিলা কর্তনের মহোৎসব, হুমকির মুখে প্রবাসী পরিবারের বসতভিটা ‎মাধবপুরে আদালতের ডিক্রি বাস্তবায়নে শান্তিপূর্ণ উচ্ছেদ অভিযান ‎​‘আওয়ামী লীগ শত্রু নয় মিত্র, একদিন তারা বিএনপিতে যোগ দেবে’: নাছির চৌধুরী এমপি‎ ‎বাংলাদেশ মুক্তি যোদ্ধা সন্তান সংসদ বানিয়াচং উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন জামালপুরে জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি বিষয়ে ৩ দিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত চুনারুঘাটে নারী-সংক্রান্ত অভিযোগে জামায়াত নেতা নুরুল ইসলাম সাজল বহিষ্কার হবিগঞ্জের বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত

জ্বালানি তেল, গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

‎মৌলভীবাজারে জ্বালানি তেল, গ্যাস সংকট, বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য।

‎বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে ১১ দলীয় ঐক্য, মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন নেতারা।
‎জেলা প্রশাসক অনুপস্থিত থাকায় তাঁর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডি, এলজি) রুবেল মাহমুদ। এ সময় তিনি স্মারকলিপিটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

‎স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যের জেলা আহ্বায়ক টিমের সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মো.শাহেদ আলী, জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী,এনসিপি জেলা সেক্রেটারি মো. রুহুল আমিন, বাংলাদেশ খেলাফত মজলিশ জেলা সেক্রেটারি মাওলানা হিফজুর রহমান হেলাল, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা সভাপতি আব্দুল মজিদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মো. আলাউদ্দিন শাহ, খেলাফত মজলিশের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমান কামালী, পৌর জামায়াতের আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর মো. ফখরুল ইসলাম, পৌরসভা সেক্রেটারি আনোয়ার হোসেন চৌধুরী মোর্শেদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

‎সমাবেশে সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী বলেন, গ্যাস সংকট, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এবং জনদুর্ভোগ দিন দিন বাড়ছে। তিনি অভিযোগ করেন, এসব সমস্যা নিরসনে সরকার কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। দ্রুত সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

‎এদিকে, কর্মসূচির অংশ হিসেবে প্রেসক্লাব চত্বরে পথচারীদের মাঝে ১১ দফা দাবি সংবলিত লিফলেট বিতরণ করা হয়। স্মারকলিপিতেও জ্বালানি, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণসহ ১১ দফা দাবি তুলে ধরা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জৈন্তাপুরে চিকনাগুলে প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি, জলাবদ্ধতায় পানিবন্দী ১০০ পরিবার

জ্বালানি তেল, গ্যাস সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মৌলভীবাজারে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

সময় ০৩:০৪:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬