
জুলাই চেতনায় গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের লাখাইয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলামের সভাপতিত্বে এবং কেএম আব্দুস সাহেদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা মুহিবুর রহমান এবং পবিত্র গীতাপাঠ করেন বীরমুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়।
সভায় জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন জুলাই আন্দোলনে আহত যোদ্ধা ইমরান হাসান ইমন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, শহীদ নাহিদের চাচা বদরউদ্দিন বদর, মুফতি ফাইজুল কারিম, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল আলম, লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম, সাংবাদিক এম আব্দুল ওয়াহেদ।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি ড.আক্তার আহাদ চৌধুরী স্বপন, উপজেলা বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক এডভোকেট সামসুল ইসলাম, যুবদল নেতা মাহমুদুল হাসান, সহ-সভাপতি এডভোকেট শফিক মিয়া তালুকদার প্রমুখ ।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনে আহত যোদ্ধাদের পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তাগণ জুলাই শহীদদের আত্মত্যাগের বিশদ বিবরণ তুলে ধরে বলেন, জুলাই আমাদের গণতন্ত্রের পুনরুজ্জীবিত করে বৈষম্যমুক্ত সমাজ বিনির্মাণে অনুপ্রেরণা। জুলাইকে ধারণ করে আমাদের আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধ প্রয়াস চালিয়ে যেতে হবে।
বিল্লাল আহমেদ লাখাই প্রতিনিধিঃ 


















