সিলেট ০৬:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎জামালপুরে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উদযাপিত: বিশাল সমাবেশ ও বিজয় মিছিল

‎
‎ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য আয়োজনে এক বিশাল সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে স্বৈরাচার সরকারের পতনের দিনটিকে স্মরণ এবং এই আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
‎
‎​মঙ্গলবার (৫ আগস্ট) জামালপুর জেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
‎​কর্মসূচির শুরুতে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও মিছিল বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় এক উৎসবমুখর ও স্লোগানে মুখরিত পরিবেশের সৃষ্টি হয়। পরে দলীয় কার্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
‎
‎​জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এই কর্মসূচিতে নেতৃত্ব দেন। ​কর্মসূচিতে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ ছাত্র-জনতা অংশ নেন।

‎​সমাবেশে বক্তারা ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তাদের রক্তের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং দেশের উন্নয়নে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎জামালপুরে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উদযাপিত: বিশাল সমাবেশ ও বিজয় মিছিল

সময় ০৯:৩৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬