
সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ৩৫৬ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে দক্ষিণ সুরমা থানাধীন সৈয়দপুর কামালবাজার এলাকার জোড়া ব্রিজের পূর্ব পাশে গুচ্ছগ্রাম পাকা রাস্তার মাথা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হল, মোঃ ফরহাদ আহমদ (৩৩) ও বাদশা মিয়া (৫৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর আনুমানিক ২টা ৩৫ মিনিটে কামালবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোঃ আমির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি টিম এ অভিযান পরিচালনা করে। এ সময় তাদের তল্লাশি করে ৩৫৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৫, তারিখ: ০৪/০৮/২০২৬ খ্রিঃ)।
গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্টাফ রিপোর্টার 

















