
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এস এম ফয়সলের উদ্যোগে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। কৃষি খাতের উন্নয়ন, কৃষকদের পুনর্বাসন এবং সরকারি কৃষি কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটিতে সদস্য হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব শামসুল হক তালুকদার এবং আলহাজ্ব শফিকুর রহমান জামাল।
তাদের মনোনয়নের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ রাজনৈতিক, সামাজিক ও সাধারণ মানুষের মধ্যে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার দেখা গেছে। বিভিন্ন মহলের মানুষ আশা প্রকাশ করেছেন, নবনিযুক্ত সদস্যরা তাদের অভিজ্ঞতা, সততা ও জনসম্পৃক্ততার মাধ্যমে কৃষি পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
স্থানীয়দের মতে, কৃষকদের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধান, পুনর্বাসন কার্যক্রমের সুষ্ঠু বাস্তবায়ন এবং কৃষি উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণে এই কমিটি ইতিবাচক ভূমিকা রাখবে।
এলাকাবাসীর প্রত্যাশা, নবগঠিত উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি কৃষকদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করবে এবং সরকারের কৃষি উন্নয়ন ও পুনর্বাসন কার্যক্রমকে আরও বেগবান ও ফলপ্রসূ করে তুলবে।
মহিবুর তালুকদার শিবলু, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: 
















