
সরকারি অনেক কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে সাধারণ মানুষের অভিযোগ দীর্ঘদিনের। অনেক কর্মকর্তা রয়েছেন যাদের নাম শুনলেও সাধারণ মানুষ নেতিবাচক মন্তব্য ছুড়ে দেন হরহামেষাই। তবে এরমধ্যে অনেক ভালো কর্মকর্তাও রয়েছেন। যাদের দক্ষতা, মার্জিত ব্যবহার, জনমূখী কর্মকান্ড, পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন, ন্যায় পরায়নতা ও সেবা গ্রহিতাদের কথা ধৈর্য্যরে সাথে শ্রবণ করে সমাধান বের করে দেওয়া, গন্ডির বাইরে গিয়েও বিভিন্ন শ্রেনীপেশার মানুষের কল্যানে নিজেকে নিয়োজিত রেখে চলেছেন প্রতিনিয়ত।
এমনই একজন কর্মকর্তা সাধারন মানুষের কাছে দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি তানভীর হায়দার। তিনি এ উপজেলায় যোগদানের পর তার সততা ও কর্মদক্ষতায় পাল্টে গেছে প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক চিত্র।
২০২৪ সালে ১৯ ডিসেম্বর জামালপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন। তিনি ৩৮তম বিসিএস ক্যাডার। মাত্র দেড় বছরে জামালপুর সদর সহকারী কমিশনার ভূমি অফিসের কর্মকান্ডে ফিরে এসেছে গতিশীলতা ও স্বচ্ছতা। কমেছে জনভোগান্তি আর বৃদ্ধি পেয়েছে জনসেবার মান। সব মিলিয়ে নাগরিক সেবায় কাজের চাপ বাড়লেও কমেনি সেবার মান। কেন্দুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বলেন বর্তমান সহকারী কমিশনার ভূমি মহোদয় একজন ভালো মনের মানুষ। তিনি ইউনিয়নের ভূমি সংক্রান্ত যেকোন সমস্যা খুব দ্রুত নিজে তদারকি করেন। যার কারনে শতভাগ কাজ বাস্তবায়ন হচ্ছে। কমে এসেছে ভূমি অফিসের সাধারণ মানুষের হয়রানি।
সহকারী কমিশনার ভূমি তানভীর হায়দার বলেন, সরকারি কর্মকর্তারা জনগণের সেবক। সে হিসেবে যেখানেই চাকুরী করেছি সব সময় নিজের ওপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি নাগরিকদের সেবায় নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
তিনি বলেন, যতদিন জামালপুর সদর উপজেলায় আছি সাধারন মানুষের ভূমি সেবায় যেন ভোগান্তি না হয়। সেদিকে সবসময় খেয়াল রাখছি। অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নিচ্ছি। সর্বোপরি দায়িত্ব পালনে সকল কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক জামালপুর। 

















