সিলেট ০৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎ঢাকায় অনুষ্ঠিত হলো অনলাইন লিটারেচার গ্রুপ’স ইউনিটি এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও লিটারেচার সম্মাননা-২০২৬‎‎

‎
‎অনলাইনভিত্তিক সাহিত্য সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত অনলাইন লিটারেচার গ্রুপ’স ইউনিটি-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও লিটারেচার সম্মাননা-২০২৬ অনুষ্ঠান শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর. সি. মজুমদার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনটির সভাপতি কবি ও পুষ্টিবিদ ডা. আব্দুল হাকিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি)-এর মহাপরিচালক মো. আমিনুল ইসলাম।
‎
‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কবি ও গবেষক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ। প্রধান আলোচক ছিলেন কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সংগঠক মোসলেহ উদ্দিন, কবি, সংগঠক ও সাংবাদিক মো. বেল্লাল হাওলাদার, কবি ও সংগঠক ফারুক মোহাম্মদ জাহাঙ্গীর, কবি ও সংগঠক মো. আমির হোসেন, কবি ও সংগঠক জহিরুল হক বিদ্যুৎ, কবি ও গবেষক বেলায়েত হোসেনসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাহিত্য সংগঠক, কবি, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা
‎
‎অনুষ্ঠানে সাহিত্য ও মানবকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দুটি সাহিত্য সংগঠনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া তাৎক্ষণিক কবিতা রচনা প্রতিযোগিতায় বিজয়ী তিনজন কবিকে সম্মাননা, কুইজ প্রতিযোগিতায় বিজয়ী তিনজনকে পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি লিটারেচার সাহিত্য সম্মাননা, মানবিক ব্যক্তিত্ব সম্মাননা, সব্যসাচী লেখক সম্মাননা এবং সাংবাদিক সম্মাননা প্রদান করা হয়। নতুন প্রকাশিত দুটি গ্রন্থ, জীবন নদীর বাঁকে ও আগুনের শহর গল্প গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
‎
‎আলোচনা পর্বে উদ্বোধক, প্রধান অতিথি ও প্রধান আলোচক তাঁদের বক্তব্যে বলেন, অনলাইনভিত্তিক সাহিত্যচর্চাকে গতিশীল ও সুসংগঠিত করতে অনলাইন লিটারেচার গ্রুপস ইউনিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। দেশের বিভিন্ন অনলাইন সাহিত্য সংগঠনকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত করে সাহিত্যচর্চা, সৃজনশীলতা, মানবিক মূল্যবোধ এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে সংগঠনটি প্রশংসনীয় অবদান রেখে যাচ্ছে । ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ বাংলা সাহিত্যকে আরও সমৃদ্ধ করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন । অনুষ্ঠান সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক, কবি, কথাসাহিত্যিক ও সংগঠক মো. আমিনুল ইসলাম এবং সমন্বয়ক নাসরীন আকতার নীলা ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎ঢাকায় অনুষ্ঠিত হলো অনলাইন লিটারেচার গ্রুপ’স ইউনিটি এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও লিটারেচার সম্মাননা-২০২৬‎‎

সময় ০১:২৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬