সিলেট ০২:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু

‎জৈন্তাপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান: ১৮ লাখ টাকার ভারতীয় জিরা ও পিকআপ জব্দ

‎
‎সিলেটের জৈন্তাপুরে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এবং ৪৮ বিজিবির এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জিরার মোট ওজন ২ হাজার ৭৯০ কেজি, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা।
‎
র‍্যাব সূত্রে জানা গেছে, আজ ১৬ জুলাই আনুমানিক রাত ১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সদর কোম্পানী, সিলেট এবং ৪৮ বিজিবি, সিলেট-এর একটি চৌকস আভিযানিক দল সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন হরিপুর এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে চোরাচালানকৃত এই বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও বহনের কাজে ব্যবহৃত পিকআপটি পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।

‎
অভিযান চলাকালে উদ্ধারকৃত জিরা ও পিকআপের সাথে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেফতারে র‍্যাব-৯ এর বিশেষ গোয়েন্দা নজরদারি এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামতসমূহ ৪৮ বিজিবি সিলেটের নিকট জব্দ তালিকা মূলে হস্তান্তর করা হয়েছে।
‎
‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ গণমাধ্যমকে জানান, এলিট ফোর্স হিসেবে প্রতিষ্ঠার পর থেকেই র‍্যাব মাদক, অস্ত্র, চোরাচালান ও জঙ্গি দমনের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় আপসহীন ভূমিকা পালন করে আসছে। সিলেটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও চোরাচালান প্রতিরোধে র‍্যাবের এই গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

‎জৈন্তাপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান: ১৮ লাখ টাকার ভারতীয় জিরা ও পিকআপ জব্দ

সময় ০৬:০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬