সিলেট ০৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ

‎গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১‎

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের সিএনজি স্ট্যান্ড সংলগ্ন সেতু এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

‎বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সনঞ্জিত চন্দ্র দাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ৮ নম্বর তোয়াকুল ইউনিয়নের তোয়াকুল সিএনজি স্ট্যান্ড সংলগ্ন সেতুর ওপর গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।

‎অভিযানে মধ্যজাফলং ইউনিয়নের ভিত্রিখেল হাওর গ্রামের মৃত হাবেল উদ্দিনের ছেলে গিয়াস উদ্দিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ১০০ সিসি ডিসকভার মোটরসাইকেল, একটি কালো স্কুলব্যাগে রাখা ভারতীয় আমদানি নিষিদ্ধ অফিসার্স চয়েস ব্লু (৩৭৫ মিলি) ব্র্যান্ডের ১৯ বোতল এবং রয়্যাল গ্রিন (৭৫০ মিলি) ব্র্যান্ডের ৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

‎গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক মাদকসহ একজনকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‎গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১‎

সময় ০২:৩৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬