সিলেট ০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
News Title :
‎টাঙ্গাইলের সখীপুরে তৃতীয় শ্রেণির ছাত্রী সামিয়াকে অপহরণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড দীর্ঘ শিক্ষাসেবার স্বীকৃতি, মাধবপুর এলাকাবাসীর সংবর্ধনায় প্রধান শিক্ষক পিয়ারা বেগম ‎বাংলাদেশ ডিএলআর অ্যান্ড সেটেলমেন্ট আমিনস্ ইউনিয়নের সাধারণ সভা সম্পন্ন ধনবাড়ীতে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস। ‎শেরপুরে আইনশৃঙ্খলা উন্নয়নে ভূমিকা রেখে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত ওবায়দুল্লাহ ‎বন্যার্তদের পাশে বিমান বাহিনী: মৌলভীবাজারে ১৫০ পরিবারকে ত্রাণ, ৩০০ জনকে চিকিৎসাসেবা ‎নবীগঞ্জে কমিউনিটি ভলান্টিয়ারদের জন্য শিশু সুরক্ষা বিষয়ক বেসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত। জুড়ীতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ ও রান্না করা খাবার বিতরণ ‎বিয়ানীবাজারে ব্যবসায়ীকে হত্যা: ৭২ ঘণ্টার মধ্যে প্রধান ২ আসামি গ্রেফতার করল র‌্যাব শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৩
চাকুরি স্থায়ী করণ সহ নানান দাবী...

‎বাংলাদেশ ডিএলআর অ্যান্ড সেটেলমেন্ট আমিনস্ ইউনিয়নের সাধারণ সভা সম্পন্ন

‎বাংলাদেশ ডি, এল, আর অ্যান্ড সেটেলমেন্ট আমিনস্ ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৫ জুলাই ২০২৬) সকাল ১১টায় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে আমিনস্ ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

‎সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এম এ মোতালেব সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি পরিচালনা করেন আমিনস্ ইউনিয়নের মহাসচিব মোঃ সেলিম রেজা।

‎সভায় দেশের বিভিন্ন জোন থেকে প্রতিনিধি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর মধ্যে সিলেট জোন শাখার পক্ষ থেকে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম মহাসচিব মোঃ এমদাদুল হক, আব্দুল করিম সিকদার, মোঃ সালাউদ্দিন, মোঃ আশরাফ আলী এবং সিলেট জোন থেকে সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল হক ও সাংগঠনিক সম্পাদক মীর মানিক মিয়া। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ জোন কমিটির নেতা আব্দুর রশিদ, সাধরণ সম্পাদক নুরুল আমিন, এবং বিপুল হোসেন, মোহাম্মদ ইউনুস আলী, রফিকুল ইসলামসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

‎বক্তাগণ তাদের বক্তব্যে কর্মজীবনের নানা জটিলতা ও সমস্যার কথা তুলে ধরেন। বিশেষ করে মাঠ পর্যায়ে কর্মরত মৌসুমী সরদার আমিন, বদর আমিন ও চেইনম্যানদের দীর্ঘদিনের বঞ্চনার কথা আলোচনায় উঠে আসে। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, তারা আর “মৌসুমী” হিসেবে নামমাত্র মেয়াদে কাজ করতে চান না। জীবনযাত্রার মানোন্নয়ন ও পরিবার নিয়ে বেঁচে থাকার স্বার্থে সকলেই স্থায়ীভাবে চাকরি করার পক্ষে জোরালো মতামত প্রকাশ করেন। প্রয়োজনে ‘মৌসুমী’ শব্দটি বাদ দিয়ে আউটসোর্সিংয়ের আওতায় হলেও যাতে সারা বছর কাজ করার সুযোগ থাকে, সেই দাবি জানান তারা।

‎এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রীর নিকট দ্রুত একটি স্মারকলিপি পেশ করার সিদ্ধান্ত অত্র সভায় সর্বসম্মতভাবে গৃহীত হয়। একই সাথে বর্তমান ‘ডেইলি বেসিস’ (দৈনিক মজুরি) প্রথা নিয়ে দুঃখ প্রকাশ করে দেশের চলমান সকল জোনাল সেটেলমেন্ট অফিসারের মাধ্যমে মহাপরিচালক বরাবরে দাবি সংবলিত আবেদন করারও সিদ্ধান্ত নেওয়া হয়।

‎সভায় ঢাকা সেটেলমেন্টে কর্মরত কিছু অসাধু চক্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। ঢাকা সেটেলমেন্টে যেসব সরদার আমিন, বদর আমিন ও চেইনম্যান অননুমোদিতভাবে ডিজিটাল ভূমি জরিপ কাজে নিয়োজিত থেকে সার্ভেয়ারদের দালালি করছে, তাদের দ্রুত চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় সকল কার্যক্রম গ্রহণের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

‎পাশাপাশি, আগামীতে নতুন নিয়োগ প্রক্রিয়ায় যাতে সারাদেশের অভিজ্ঞ সরদার আমিন, বদর আমিন ও চেইনম্যানদের অন্তর্ভুক্ত করা হয়, সে ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি গুরুত্ব আরোপ করা হয়।

‎সভার শেষ অংশে বিভিন্ন জোন থেকে আগত প্রতিনিধিগণ কেন্দ্রীয় কমিটির যেকোনো যৌক্তিক আন্দোলনে এবং সার্বিক কার্যক্রমে সবসময় পাশে থাকার ও সহযোগিতা করার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

‎অবশেষে সভায় আর কোনো এজেন্ডা না থাকায় উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি এম এ মোতালেব সিকদার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎টাঙ্গাইলের সখীপুরে তৃতীয় শ্রেণির ছাত্রী সামিয়াকে অপহরণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

চাকুরি স্থায়ী করণ সহ নানান দাবী...

‎বাংলাদেশ ডিএলআর অ্যান্ড সেটেলমেন্ট আমিনস্ ইউনিয়নের সাধারণ সভা সম্পন্ন

সময় ১১:১৩:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬