সিলেট ০২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
News Title :
‎টাঙ্গাইলের সখীপুরে তৃতীয় শ্রেণির ছাত্রী সামিয়াকে অপহরণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড দীর্ঘ শিক্ষাসেবার স্বীকৃতি, মাধবপুর এলাকাবাসীর সংবর্ধনায় প্রধান শিক্ষক পিয়ারা বেগম ‎বাংলাদেশ ডিএলআর অ্যান্ড সেটেলমেন্ট আমিনস্ ইউনিয়নের সাধারণ সভা সম্পন্ন ধনবাড়ীতে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস। ‎শেরপুরে আইনশৃঙ্খলা উন্নয়নে ভূমিকা রেখে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত ওবায়দুল্লাহ ‎বন্যার্তদের পাশে বিমান বাহিনী: মৌলভীবাজারে ১৫০ পরিবারকে ত্রাণ, ৩০০ জনকে চিকিৎসাসেবা ‎নবীগঞ্জে কমিউনিটি ভলান্টিয়ারদের জন্য শিশু সুরক্ষা বিষয়ক বেসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত। জুড়ীতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ ও রান্না করা খাবার বিতরণ ‎বিয়ানীবাজারে ব্যবসায়ীকে হত্যা: ৭২ ঘণ্টার মধ্যে প্রধান ২ আসামি গ্রেফতার করল র‌্যাব শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, গ্রেফতার ৩

জুড়ীতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ ও রান্না করা খাবার বিতরণ

‎বন্যাকবলিত মৌলভীবাজারের জুড়ী উপজেলার হাকালুকি হাওর পাড়ে বন্যা দুর্গত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ এবং রান্না করা খাবার বিতরণ করেছে বিজিবি।
‎বুধবার দিনব্যাপী ৫২ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে জুড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় ব্যাপক মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। এর অংশ হিসেবে জায়ফরনগর ইউনিয়নের হাকালুকি হাওর পাড়ে দুর্গম ও পানিবন্দি এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত পৃথক মেডিকেল টিমের মাধ্যমে প্রায় ৫ শতাধিক পরিবারের সদস্যকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও  রান্না করা খাবার বিতরণ করা হয়।

‎মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা গ্রহণকারী এলাকাবাসী বিজিবির এ উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, বন্যার কারণে অনেক মানুষ চিকিৎসা ও খাদ্য সংকটে রয়েছেন। এমন সময়ে বিজিবির এই মানবিক উদ্যোগ তাদের দুর্ভোগ অনেকটাই লাঘব করেছে।

‎৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান বলেন, টানা বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে মৌলভীবাজারে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও মানবিক দায়িত্ববোধ নিয়ে কাজ করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গত মানুষের উদ্ধার, নিরাপদ আশ্রয়ে স্থানান্তর, খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ, জরুরি চিকিৎসা সেবা, ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং প্রয়োজনীয় ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। বন্যার পানি সম্পূর্ণ নেমে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎টাঙ্গাইলের সখীপুরে তৃতীয় শ্রেণির ছাত্রী সামিয়াকে অপহরণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

জুড়ীতে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ ও রান্না করা খাবার বিতরণ

সময় ০৫:৩৮:২৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬