সিলেট ০৮:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

জামালপুরের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আনোয়ার হোসেন

‎
‎জামালপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন মো: আনোয়ার হোসেন। জুন-২০২৬ মাসের মাসিক মূল্যায়নে ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।
‎
মঙ্গলবার (১৪ জুলাই-২০২৬) জেলা পুলিশের মাসিক কর্ম মূল্যায়ণ সভায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার, মাদকবিরোধী অভিযান, নিয়মিত মামলা পরিচালনা এবং থানার সার্বিক কার্যক্রমে দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।

‎
‎এই উপলক্ষে তাকে শুভেচ্ছা সম্মাননা স্মারক প্রদান করা হয়, তার হাতে স্মারক তুলে দেন জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন। অত্র থানার দায়িত্ব গ্রহণের পর থেকে ওসি আনোয়ার হোসেন, দেওয়ানগঞ্জের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, নিজের পেশাদারিত্ব পালন করতে গিয়ে উপজেলার বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সাথে তার নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে বলে জানা গেছে। সাধারণ মানুষ মামলা মোকদ্দমা সংক্রান্ত যেকোনো সমস্যা নিয়ে,যে কোন সময় সরাসরি তার দপ্তরে যেতে পারে। কোথাও কোন সমস্যা সংগঠিত হলে তিনি সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেন, ভুক্তভোগীরা বিভিন্ন সমস্যা নিয়ে সরাসরি তার সাথে কথা বলতে পারেন।
‎
‎ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি দেওয়ানগঞ্জ মডেল থানার তদন্ত ওসি হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, এই সম্মান শুধু তার একার নয়, এটা মডেল থানা তথা  দেওয়ানগঞ্জ উপজেলার সকলের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

জামালপুরের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আনোয়ার হোসেন

সময় ১১:৫৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬