সিলেট ০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

‎জৈন্তাপুরে মৃত মেছোবিড়াল উদ্ধার, ‘বাঘ আতঙ্কে’ সতর্ক বন বিভাগ’

সিলেট তামাবিল মহাসড়কে হরিপুরে মেছো বিড়াল মৃত্যু অবস্থা পড়ে আছে।

‎সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার হরিপুর এলাকার বাঘের সড়ক ও ১০ নম্বর গ্যাসকূপের মধ্যবর্তী স্থান থেকে একটি পূর্ণবয়স্ক পুরুষ মেছোবিড়াল মৃত অবস্থায় উদ্ধার করেছে বন বিভাগ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো যানবাহনের ধাক্কায় প্রাণীটির মৃত্যু হয়েছে।

‎জৈন্তাপুর মডেল থানার ওসি (তদন্ত) ওসমান গনী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বন বিভাগকে অবহিত করে। পরে সারী রেঞ্জের বন কর্মকর্তা শাহ আলম ইসলাম জানান, উদ্ধার হওয়া প্রাণীটি মেছোবাঘ নয়, একটি মেছোবিড়াল। বন বিভাগের বিধি অনুযায়ী প্রাণীটির দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, মেছোবিড়াল পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ একটি সংরক্ষিত বন্যপ্রাণী। ভবিষ্যতে বন্যপ্রাণী যাতে সড়ক দুর্ঘটনার শিকার না হয়, সে লক্ষ্যে বন বিভাগ আরও কার্যকর পদক্ষেপ নেবে।

‎এদিকে, গত ৬ জুলাই থেকে জৈন্তাপুরের সীমান্তবর্তী শ্রীপুর চা-বাগান ও আশপাশের এলাকায় তিনটি গরুর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ‘বাঘ আতঙ্ক’ ছড়িয়ে পড়েছে। তবে বন বিভাগ বলছে, এখনই বাঘের উপস্থিতি নিশ্চিত হওয়ার মতো কোনো প্রমাণ মেলেনি।

‎রেঞ্জ কর্মকর্তা শাহ আলম ইসলাম জানান, মৃত গরুগুলোর নমুনা ও ক্ষতচিহ্নের ছবি পরীক্ষার জন্য বন্যপ্রাণী গবেষণা কেন্দ্রে পাঠানো হয়েছে। পাশাপাশি সম্ভাব্য চলাচলের পথে ক্যামেরা (ক্যামেরা ট্র্যাপ) স্থাপন করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে ফুটেজ ও পরীক্ষার ফলাফল পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।

‎তিনি আরও বলেন, বর্তমানে বাঘের উপস্থিতি নিশ্চিত হওয়ার মতো কোনো তথ্য আমাদের কাছে নেই। তাই গুজবে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ

‎জৈন্তাপুরে মৃত মেছোবিড়াল উদ্ধার, ‘বাঘ আতঙ্কে’ সতর্ক বন বিভাগ’

সময় ০৬:০৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬