সিলেট ০১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

‎নবীগঞ্জে অভিযানে ৫৫টি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, বাজারমূল্য প্রায় ৫৫ হাজার টাকা‎

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বেরি বিল হাওরে অভিযান চালিয়ে প্রায় ৫৫ হাজার টাকা মূল্যের ৫৫টি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা জালগুলো আইন অনুযায়ী প্রকাশ্যে ধ্বংস করা হয়।

‎উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বেরি বিল হাওরের বিভিন্ন জলাশয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নবীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ। এ সময় মাছ আহরণে ব্যবহৃত ৫৫টি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৫ হাজার টাকা।
‎অভিযান শেষে বিকেলে নবীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিনের উপস্থিতিতে জব্দ করা জালগুলো ধ্বংস করা হয়।

‎সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ বলেন, নিষিদ্ধ কারেন্ট জালের ব্যবহার দেশীয় মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর। তাই মৎস্যসম্পদ সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জব্দ করা জালগুলো আইন অনুযায়ী ধ্বংস করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

‎উপজেলা মৎস্য বিভাগ জানায়, কারেন্ট জাল ব্যবহারের ফলে ছোট-বড় সব ধরনের মাছ নির্বিচারে ধরা পড়ে, যা দেশীয় মাছের প্রাকৃতিক প্রজনন ব্যাহত করে এবং জলজ পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলে। মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই আহরণ নিশ্চিত করতে সরকারের নির্দেশনা অনুযায়ী এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

‎নবীগঞ্জে অভিযানে ৫৫টি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ, বাজারমূল্য প্রায় ৫৫ হাজার টাকা‎

সময় ০২:৩৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬