সিলেট ০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময়

শান্তিগঞ্জের পাগলা-বীরগাঁও সড়কে ৪০০ গাছের চারা রোপণ

‎
‎সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা-বীরগাঁও সড়কে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে ৪০০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
‎
‎প্রধানমন্ত্রীর ঘোষিত আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় এবং ‘বৃক্ষ রোপণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে গত ৪ জুলাই এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
‎
‎এলজিইডি সূত্রে জানা গেছে, ২০২৬-২০২৭ অর্থবছরের কর্মপরিকল্পনার অংশ হিসেবে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন ও পূর্ব বীরগাঁও ইউনিয়নের পাগলা-বীরগাঁও সড়কের প্রায় চার কিলোমিটার এলাকায় ৪০০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতি ছয় মাস অন্তর উপজেলার বিভিন্ন সড়কে একই ধরনের বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
‎
‎শান্তিগঞ্জ উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে আমরা এই কার্যক্রম বাস্তবায়ন করেছি। ভবিষ্যতেও উপজেলার বিভিন্ন সড়কে নিয়মিত বৃক্ষ রোপণ করা হবে। তবে রোপণ করা গাছের সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি।
‎
‎তিনি আরও বলেন,অনেক সময় দেখা যায়, চারা রোপণের পর কিছু অসাধু ব্যক্তি বিভিন্ন স্থান থেকে গাছ তুলে নিয়ে যায়। এতে সরকারি উদ্যোগ ব্যাহত হয় এবং পরিবেশের জন্যও ক্ষতি হয়। তাই স্থানীয় বাসিন্দাদের সচেতন থেকে রোপণ করা গাছগুলোর দেখভাল করতে হবে এবং কেউ যাতে গাছের চারা তুলে নিতে না পারে, সে বিষয়ে নজরদারি বাড়াতে হবে।
‎
‎এলজিইডির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, সড়কের পাশে বৃক্ষরোপণ একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করবে, অন্যদিকে ভবিষ্যতে পথচারীদের জন্য ছায়া, ফল এবং নির্মল পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড

শান্তিগঞ্জের পাগলা-বীরগাঁও সড়কে ৪০০ গাছের চারা রোপণ

সময় ০১:৫২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬