সিলেট ০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু

‎সিলেটে এসএমপির মাসব্যাপী মাদকবিরোধী কর্মসূচি: মোগলাবাজার ও দক্ষিণ সুরমায় র‍্যালি ও সমাবেশ

‎
‎মহানগরবাসীকে মাদকমুক্ত, নিরাপদ ও সচেতন সমাজ উপহার দেওয়ার লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উদ্যোগে শুরু হয়েছে মাসব্যাপী মাদকবিরোধী বিশেষ প্রচারণামূলক কর্মসূচি। এসএমপি পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর নির্দেশনায় গত ১২ জুলাই থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
‎
‎এরই ধারাবাহিকতায় আজ, ১৩ জুলাই (সোমবার) মহানগরীর মোগলাবাজার ও দক্ষিণ সুরমা থানা এলাকায় পৃথকভাবে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎আজ সকালে মোগলাবাজার থানার ২৭ নং ওয়ার্ডের আলমপুর এলাকায় এবং দক্ষিণ সুরমা থানার ২৫ নং ওয়ার্ডের মার্কাজ পয়েন্টে এই পৃথক কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন হয়।

‎
‎মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। র‍্যালি ও সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। এছাড়াও সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
‎
‎সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহ সামাজিক, পারিবারিক ও অর্থনৈতিক কুফল তুলে ধরে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগকারী সংস্থার ওপর ভরসা করলেই চলবে না। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠনসহ সমাজের সর্বস্তরের জনগণের সম্মিলিত উদ্যোগ এখানে অপরিহার্য।

‎
‎বক্তারা আরও উল্লেখ করেন, সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকের দায়িত্বশীল অংশগ্রহণ ও তীব্র সামাজিক প্রতিরোধই সমাজ থেকে মাদক নির্মূলে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। সমাবেশ থেকে উপস্থিত সকলকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার এবং একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সক্রিয় ভূমিকা পালনের জোরালো আহ্বান জানানো হয়।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

‎সিলেটে এসএমপির মাসব্যাপী মাদকবিরোধী কর্মসূচি: মোগলাবাজার ও দক্ষিণ সুরমায় র‍্যালি ও সমাবেশ

সময় ০৭:২১:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬