সিলেট ০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎বানিয়াচংয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও কিশোরী সেশন অনুষ্ঠিত

‎
‎“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। এসএমসি-এর আর্থিক সহায়তায় পরিচালিত কমিউনিটি মবিলাইজেশন প্রকল্প ‘সীমান্তিক’ এবং বানিয়াচং উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে নানামুখী সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।
‎
‎দিবসটি উপলক্ষে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে একটি তাৎপর্যপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি নতুন প্রজন্মকে সচেতন করার লক্ষ্যে ডা. ইলিয়াছ একাডেমী উচ্চ বিদ্যালয়ে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক একটি বিশেষ সেশন পরিচালনা করা হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা আক্তার। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু কায়সার মো. আব্দুল হাদীর সভাপতিত্বে এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক নাজমুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. নাজমুন্নাহার জলি, ডা. ইলিয়াছ একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমায়েত আলী খান, সীমান্তিক এর জেলা টিম লিডার রেজাউল ইসলাম।
‎
‎অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সীমান্তিকের বানিয়াচং উপজেলা সুপারভাইজার কাজী মোঃ হোসেন প্যারামেডিক তাসলিমা আক্তার, সিএম রুশেদা বেগম ও শাহেনা বেগম । প্রধান অতিথির বক্তব্যে ডা. শামীমা আক্তার মাঠপর্যায়ের কর্মীদের কাজের ভূয়সী প্রশংসা করে বলেন, সুস্থ, সবল ও মেধাবী তরুণ প্রজন্ম গঠনে মাঠকর্মীদের ভূমিকা অপরিসীম। জন্ম নিয়ন্ত্রণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য, পুষ্টি ও মানবাধিকার রক্ষায় আপনাদের আরও সক্রিয়ভাবে কাজ করতে হবে। একটি সুন্দর আগামী বিনির্মাণে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
‎
‎
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎বানিয়াচংয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও কিশোরী সেশন অনুষ্ঠিত

সময় ০৬:২৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬